IIT KHARAGPUR

বিশ্বের প্রথম ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় আইআইটি খড়্গপুর (IIT Kharagpur), সেরা আমেরিকার এম আই টি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুন: বিশ্বের সেরা ৩০০ টি শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রবেশ করলো আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)। কিউ এস (QS Ranking) বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৩০০ টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮০ নম্বরে (Overall Ranking) উঠে এসেছে আইআইটি খড়্গপুর। গত বছর তালিকায় ৩১৪ নম্বরে ছিল তারা। ৩৪ ধাপ উঠে আসার এই গর্বের খবরটি জানিয়েছেন আইআইটি খড়্গপুরের অধিকর্তা ড. ভি.কে তেওয়ারি (Director, IIT Kharagpur)। তালিকায় প্রথম স্থানে আছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে- ইংল্যান্ডের অক্সফোর্ড এবং আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি।

আইআইটি খড়্গপুরের অধিকর্তা’র ফেসবুক পেজ থেকে সংগৃহীত :

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় গুলির গুণগত মান নির্ধারণ করে প্রতি বছর এই তালিকা (Ranking) প্রকাশ করে কিউ এস (QS- Quacquarelli Symonds) সংস্থা। ২০২২ বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ২৮০ এ উঠে এসেছে আইআইটি খড়্গপুর। এর আগে, ২০১৯ এর তালিকায় ২৮১ তে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান। মূলত শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম, শিক্ষকদের গুনগত মান, ছাত্র-শিক্ষক অনুপাত, আন্তর্জাতিক পড়ুয়া, আন্তর্জাতিক শিক্ষক প্রভৃতি ৭ টি মানদণ্ডের নিরীখে এই বিচার করা হয়। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, শিক্ষকদের গুনগত মানের নিরীখে ৮৮ শতাংশ নম্বর পেয়ে আইআইটি খড়্গপুর ৬৭ তম স্থান অর্জন করেছে, জানিয়েছেন আইআইটি খড়্গপুরের ডাইরেক্টর। শিক্ষকদের দক্ষতার বিচারে খড়্গপুর আইআইটি’র থেকে এগিয়ে আছে গুয়াহাটি আইআইটি ও রুরকি আইআইটি। এদিকে, ওভারঅল বা সার্বিক বিচারে দেশের ৭ টি আইআইটি’র মধ্যে খড়্গপুর আইআইটি পঞ্চম স্থানে আছে। আআইটি খড়্গপুরের আগে আছে- বোম্বে আইআইটি, দিল্লি আইআইটি, মাদ্রাজ আইআইটি ও কানপুর আইআইটি।

সৌজন্যে : ডাইরেক্টর আইআইটি খড়্গপুর (C: Director IIT Kharagpur)

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago