Corona Update

Covid 19: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা! দেশে ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃতের সংখ্যা, পশ্চিম মেদিনীপুরে ফের পরিবার-সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২৩ ডিসেম্বর: ওমিক্রন আতঙ্কের মাঝেই এবার নতুন করে দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ এবং মৃতের সংখ্যা। পাশাপাশি, বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। বর্তমানে দেশে ২৩৬ জন নতুন এই স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৪৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিল ৬ হাজার ৩১৭। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৪৩৪ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৩১৮। আপাতত, দেশে করোনায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৭৮ হাজার ২৯১ জন। গত একদিনে দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৬০ জন। এখনও পর্যন্ত দেশে ১৩৯ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে।

রাজ্যের করোনা বুলেটিন :

এদিকে, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫১৬ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৫৩৪। এরমধ্যে গত একদিনে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা ৮৮। পাশাপাশি, গত একদিনে রাজ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৮। এখনও পর্যন্ত রাজ্যে করোনার জেরে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭০২ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ২৮ হাজার ৯৮০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫১৯ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪৪২ জন। গত একদিনে মোট ৩৬ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৫ জন। যা গত কয়েকদিনের তুলনায় বেশি! এর মধ্যে, জেলা শহর মেদিনীপুরের তাঁতিগেড়িয়া’য় একটি পরিবারে ৫ জন (৭ বছরের এক শিশু সহ) এবং গ্রামীণ এলাকায় ১ জন করোনা সংক্রমিত হয়েছেন। ঘটালের কোন্নগরেও এক পরিবারে ৩ জন করোনা সংক্রমিত হয়েছেন। এছাড়াও, রেল সহ খড়্গপুরে ৫ জন ও গোয়ালতোড়ে ১ জন করোনা সংক্রমিত হয়েছেন।

জেলার রিপোর্ট (রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী) :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago