Corona Update

দেশে আক্রান্তের সংখ্যা চল্লিশ হাজারের উপরেই! রাজ্যে আরও বাড়লো দৈনিক সংক্রমণ

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৫ আগস্ট: গত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা থাকলো চল্লিশ হাজারের উপরেই। পাশাপাশি, দেশজুড়ে বেড়েছে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাও। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৪২ হাজার ৯৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার এই সংখ্যাটা ছিলো ৪২ হাজার ৬২৫। পাশাপাশি, করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪১ হাজার ৭২৬ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ৭৬। যা গত একদিনের তুলনায় সামান্য বেশি। এখনও পর্যন্ত দেশে ৪৮ কোটি ৯৩ লক্ষ ৪২ হাজার ২৯৫ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা বুলেটিন :

পাশাপাশি, রাজ্যেও ফের বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৭২৯। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১০ জন। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩০ হাজার ৮৫০। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮৩৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.১১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৪৫ জন। গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে।

রাজ্যের বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago