দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ১ আগস্ট: দেশে ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনার সংক্রমণ। ডেল্টা স্ট্রেনের আবহে তৃতীয় ঢেউ যে বেশ ভয়ঙ্কর হতে চলেছে তার আঁচ ক্রমশ পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘন্টায় দেশে ফের বৃদ্ধি পেয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে দেশে ৪১ হাজার ৮৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার এই সংখ্যাটা ছিলো ৪১ হাজার ৬৪৯। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৫৪১ জন। গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২৫৮ জন। তবে, উদ্বেগ বাড়িয়ে দেশে বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১০ হাজার ৯৫২। এখনও পর্যন্ত দেশে ৪৭ কোটি ২ লক্ষ ৯৮ হাজার ৫৯৬ জন টিকা পেয়েছেন।
পাশাপাশি, রাজ্যে কিছুটা বেড়েছে দৈনিক সংক্রমণের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৭১১। গত একদিনে করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৫। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ২৮ হাজার ১৯। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১৯ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.০৯ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১১৩ জন। গত ২৪ ঘন্টায় ৪২ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অন্যদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুরে গত চব্বিশ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন মাত্র ১২ জন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…