Natural Disaster

বন্যার জলে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের! কেশপুরে ভেঙে পড়ছে একের পর এক বাড়ি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: বন্যার জলে মাছ ধরতে গিয়ে জলের তোড়ে ভেসে গেলেন এক যুবক! পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের ১৪ নং অঞ্চল জামুয়া বাঁকাবাড় এলাকায়। প্রসঙ্গত, গত কয়েকদিনের বৃষ্টিতে পারাং নদীর জল উপচে প্লাবিত হয় কেশপুরের বিস্তীর্ণ এলাকা। শনিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার ফলে, কিছু জায়গায় জল নামতে শুরু করে। আর সেই সুযোগেই একদল উৎসাহী যুবক বন্যার জলে মাছ ধরছিলেন। সেই সময়ই দীপক পাতর নামে ওই যুবক জলের তোড়ে ভেসে চলে যান। প্রায় ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে কেশপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া!

মৃত্যু হল যুবকের :

অপরদিকে, দুই দিন ধরে হাঁটু পর্যন্ত জলে দাঁড়িয়ে থাকার পর, কেশপুরে ভাঙতে শুরু করেছে একের পর এক মাটির বাড়ি। শনিবার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবাসন এলাকায় উঠে এলো এমনই চিত্র। প্রসঙ্গত, গত বুধবার এবং বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টিপাতের ফলে এক হাটু জলে দাঁড়িয়ে ছিল এলাকার সমস্ত মাটির বাড়িগুলি! অবশেষে, তা দুর্বল হয়ে ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যেই এলাকার বেশ কিছু পরিবারকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে ওইসব ক্ষতিগ্রস্ত পরিবার গুলিকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

ভেঙে পড়ছে একের পর এক বাড়ি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago