Corona Update

দেশে সংক্রমণ তিরিশ হাজারের উপরেই! রাজ্যে আক্রান্ত ৬৩৫, পশ্চিম মেদিনীপুরে ১৭

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ২০ সেপ্টেম্বর: উৎসবের মরশুম যতই এগিয়ে আসছে ততই করোনার তৃতীয় ঢেউ নিয়ে বাড়ছে চিন্তা! ইতিমধ্যেই কেরালায় মাত্রাতিরিক্ত সংক্রমণের প্রভাব দেখা গিয়েছে। টিকাকরণের ওপর জোর দেওয়ার পাশাপাশি বিভিন্ন বিধিনিষেধ জারির মাধ্যমে সংক্রমণের রাশ টানতে উদ্যোগী হয়েছে সরকার। তবে, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা তিরিশ হাজারের উপরে থাকলেও কমেছে মৃত্যুর সংখ্যা। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩০ হাজার ৭৭৩। পাশাপাশি, গত একদিনে দেশে করোনার কারণে প্রাণ হারিয়েছেন ২৯৫ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩০৯। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯৩৮ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ১৮ হাজার ১৮১। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৮০ কোটি ৮৫ লক্ষ ৬৮ হাজার ১৪৪ জন। যার মধ্যে শুধুমাত্র গতকালই টিকা পেয়েছেন ৩৭ লক্ষ ৭৮ হাজার ২৯৬ জন।

রাজ্যের বুলেটিন :

এদিকে, গত একদিনে রাজ্যে টেস্টের সংখ্যা কমে যাওয়ায় নিম্নমুখী দৈনিক আক্রান্তের সংখ্যা। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫২৪ জন। রবিবার এই সংখ্যাটা ছিলো ৬৩৫। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১২ জনের। রবিবারও এই সংখ্যাটা ছিলো একই। এখনও পর্যন্ত রাজ্যে করোনার কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৪। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৬২ হাজার ১৭৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬০৮ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৮১০ জন। গত একদিনে রাজ্যে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, ২৬ হাজার ৩১৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। রবিবার এই সংখ্যাটা ছিলো ৩৮ হাজার ২০৬। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমিত হয়েছেন ১৭ জন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ১৫ জনের পজিটিভ এসেছে আরটিপিসিআর সূত্রে এবং ২ জনের পজিটিভ এসেছে বেসরকারি হাসপাতালের ট্রুন্যাট টেস্টের মাধ্যমে।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago