Politics

বাবুল বিদায়ে ব্যথিত বিজেপি ২ দিনের মধ্যেই দিলীপের বদল খুঁজে নিল! তরুণ সুকান্ত রাজ্য সভাপতি হলেন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২০ সেপ্টেম্বর: শনিবার (১৮ সেপ্টেম্বর) বারবেলাতেই হঠাৎ ছন্দপতন ঘটেছিল ভারতীয় তথা বঙ্গ রাজনীতিতে! তুমুল তৃণমূল বিরোধী ও “দিদির পায়ে হাওয়াই চটি/ভাইয়েরা সব কোটি পতি” গানের স্রষ্টা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় তৃণমূলের উত্তরীয় গলায় পরে নিয়েছিলেন। তাঁকে বরণ করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর, এর ঠিক দু’দিনের মধ্যেই বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-কে সরিয়ে দেওয়া হল! যা রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে বেশ উৎকর্ষাত্মক ঘটনা বলেই মনে করছে রাজনৈতিক মহল।‌ বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন, বালুরঘাটের সাংসদ ড. সুকান্ত মজুমদার।

বিজ্ঞপ্তি :

সোমবার সন্ধ্যায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার অনুমতিক্রমে সাধারণ সম্পাদক অরুণ সিং-এর বিজ্ঞপ্তি-তে জারি করা জানিয়ে দেওয়া হয়েছে নতুন রাজ্য সভাপতি হচ্ছেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত উল্লেখ্য, একের পর এক বিধায়ক ও সাংসদ-রা যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন, তাতেই হয়তো কেন্দ্রীয় নেতৃত্ব নড়েচড়ে বসেছে। কারণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বাবুল সুপ্রিয়-র বিদায়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বেশ ব্যথিত! তাই, বছর ৫৭-র বিতর্কিত রাজনীতিবিদ তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ-কে সরিয়ে তরুণ, শিক্ষিত ও জনপ্রিয় সাংসদ ড. সুকান্ত মজুমদার-কে রাজ্য সভাপতি করার মধ্য দিয়ে নিঃসন্দেহে এক বড় বার্তা দিল বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব।

সুকান্ত মজুমদার (ফাইল ফটো) :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago