Corona Update

পশ্চিম মেদিনীপুরে সুস্থতার হার বেড়ে প্রায় ৯০ শতাংশ, ‘পজিটিভিটি রেট’ ১০ শতাংশে নেমে এলো

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: ধীরে ধীরে করোনার দাপট কমতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। বাড়ছে সুস্থতার হার। খালি হচ্ছে হাসপাতাল গুলি। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ৩ দিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন যথাক্রমে- ২৮৬, ৩৬৬ ও ২৭৭ জন। গত ৩ দিনে মৃত্যু হয়েছে যথাক্রমে- ৭ জন, ৩ জন ও ৫ জনের। বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় ২৬৫৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে, পজিটিভ রিপোর্ট এসেছে মাত্র ২৭৭ জনের। পজিটিভিটি রেট বা সংক্রমণের হার মাত্র ১০.৩ শতাংশ! এই হার যেভাবে ক্রমান্বয়ে কমতে শুরু করেছে, তা থেকেই জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে ধারণা করা যায়। গত সপ্তাহে এই হার নেমে এসেছিল ২০ শতাংশে (তার আগের সপ্তাহে ছিল ২৬-২৭ শতাংশ)। আর, এবার একেবারে ১০ শতাংশে নেমে এলো! গত চব্বিশ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৯ জন। বাড়ছে সুস্থতার হারও। এই মুহূর্তে জেলায় সুস্থতার হার ৮৯.৪৪ শতাংশ। মৃত্যু’র হার ১.৪১ শতাংশ। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ (মেদিনীপুর মেডিক্যালে ৪ জন ও শালবনীতে ১ জন) জনের।

ডেবরা করোনা হাসপাতাল :

এদিকে, সুস্থ হয়ে ওঠার হার বাড়তে থাকায় এবং সংক্রমণের হার কমতে শুরু করায়, চাপ কমছে জেলার করোনা হাসপাতালগুলিতে। জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার ৬ টি করোনা হাসপাতালের প্রায় ৭০০ টি শয্যাতে রোগী ভর্তি আছেন মাত্র ২৭১ জন এবং সেফ হোমে ভর্তি আছেন ১২ জন। এই মুহূর্তে গৃহ নিভৃতবাসে বা হোম আইশোলেশনে আছেন ৩০০৭ জন। স্বাভাবিকভাবেই, উপরোক্ত তিনটি পরিসংখ্যান যোগ করলে যা দাঁড়ায় অর্থাৎ ৩২৯০ জন সক্রিয় করোনা আক্রান্ত আছেন এই মুহূর্তে জেলায়। সবমিলিয়ে, জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে আশার কথা শুনিয়েছেন রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা তথা ও.এস.ডি ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গীও। তিনি বলেছেন, “করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পজিটিভিটি রেট ১০ শতাংশে নেমে এসেছে। দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা কমছে নিঃসন্দেহে, তা সত্ত্বেও জেলা প্রশাসন তথা জেলা স্বাস্থ্য দপ্তর তৎপর রয়েছে। তবে, সচেতন থাকা প্রয়োজন সাধারণ মানুষেরও। যুদ্ধ জয়ের মুহূর্তে সামান্য হঠকারিতাও কাম্য নয়।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago