Corona Update

Corona Update: গত ৪৮ ঘন্টায় শুধু মেদিনীপুর শহরে সংক্রমিত ২৭৬! জেলায় ৬৮৫, মৃত্যু ১ জনের; ডেবরা-সবং-বেলদাতে মাইক্রো কনটেনমেন্ট

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ৩২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ জনের। মঙ্গলবার জেলায় সংক্রমিত হয়েছিলেন ৩৫৭ জন। সবমিলিয়ে গত ৪৮ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিতের সংখ্যা ৬৮৫! এথ মধ্যে গত দু’দিনে শুধুমাত্র মেদিনীপুর শহর ও শহরতলীতে করোনা সংক্রমিত যথাক্রমে ১৪০ ও ১৩৬। রেল (২৫ ও ৩৮), আইআইটি (৬ ও ৪) সহ খড়্গপুরে করোনা আক্রান্তের সংখ্যা যথাক্রমে- ৫০ ও ৯৭ জন। এছাড়াও, গত দু’দিনে ঘাটাল মহকুমায় প্রায় ১০০ জন করোনা সংক্রমিত হয়েছেন। অন্যদিকে, ডেবরা, সবং, বেলদা, দাঁতনে দু’দিনে গড়ে ৩০ জন করে করোনা সংক্রমিত হয়েছেন। শালবনী, কেশিয়াড়ি, গড়বেতা, কেশপুর ও পিংলা-তে গড়ে ১৫-২০ জন করে সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মেডিক্যাল কলেজ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নানা কো-মোর্বিডিটি ছিল!

রাজ্যের করোনা বুলেটিন :

অপরদিকে, ডেবরা, বেলদা ও সবংয়েও সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে ১ টি করে মাইক্রো কনটেনমেন্ট জোন করা হয়েছে জেলা প্রশাসনের তরফে। আজ, বুধবার থেকে আগামী ১৮ তারিখ অবধি এই ক্ষুদ্র এলাকাগুলি গণ্ডিবদ্ধ থাকবে। বেলদা’র রবীন্দ্রনগরে সূর্যকান্ত সাউয়ের বাড়ি, সবংয়ে পিনাকী রঞ্জন মিশ্রের বাড়ি, ডেবরার বড়গড়ের একটি বাড়ি (ড. অভ্যুদয় চক্রবর্তীর বাড়ি) মাইক্রো কনটেনমেন্ট করা হয়েছে। এদিকে, গত চব্বিশ ঘণ্টায় জেলায় পজিটিভিটি রেট ১২.৪৯ শতাংশ। অপরদিকে, গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। মৃত্যু হয়েছে ২৩ জনের। সুস্থ হয়েছেন ৮১১৭ জন। গত চব্বিশ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭২ হাজার।

মাইক্রো কনটেনমেন্টট:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago