Corona Update

Corona Update: হঠাৎ করে সংক্রমণ বাড়ল পশ্চিম মেদিনীপুরে! আক্রান্ত ২০০, শেষ পাঁচদিনে ৩ জনের মৃত্যু

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: জেলায় সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নেমে এসেছিল! জেলা স্বাস্থ্য দপ্তরের শনিবারের রিপোর্ট অনুযায়ী, ১০৪ জন সংক্রমিত হয়েছিলেন এবং সংক্রমণের হার ছিল ৪.৮৭ শতাংশ। তবে, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছিল। এদিকে, রবিবার সকালে আসা রিপোর্ট অনুযায়ী জেলায় এক ধাক্কায় সংক্রমণ দ্বিগুণ হয়েছে! আক্রান্ত ২০০ জন। তবে, গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু’র খবর নেই। যদিও, ১৮ থেকে ২২ জানুয়ারির মধ্যে জেলায় ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তিনজনই গুরুতর অসুস্থ অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে।

রাজ্যের করোনা বুলেটিন:

এদিকে, রাজ্যেও দ্রুতহারে কমছে সংক্রমণ! গত চব্বিশ ঘণ্টায় ৯.৫৩ হারে ৬৯৮০ জন করোনা সংক্রমিত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০,৪১৮ জন। তবে, কমেনি মৃতের সংখ্যা। গত চব্বিশ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ কমলেও, মৃত্যুর হার না কমা নিয়ে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, এখনও পুরোপুরি বিদায় নেয়নি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। যাঁদের মৃত্যু হচ্ছে বা অবস্থা সংকটজনক হচ্ছে তাঁরা ওমিক্রন নয়, বরং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টেই আক্রান্ত হচ্ছেন বলে বিশেষজ্ঞদের ধারণা। প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা লক্ষ্য করেছেন যে, এই মুহূর্তে যাঁরা করোনা আক্রান্ত হচ্ছেন, তাঁদের ৭০ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে এবং বাকি ৩০ শতাংশ ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। তবে, কলকাতার এম.আর বাঙুর হাসপাতালে এ নিয়ে গবেষণা চালানো হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকের একাংশ।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago