Corona Update

দেশে ক্রমশ ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা! রাজ্যে আক্রান্ত প্রায় ৭০০, টেস্ট না বাড়ায় জেলায় মাত্র ১৮

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ সেপ্টেম্বর: দেশের করোনা চিত্রে এবার ক্রমশ ঊর্ধ্বমুখী সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই এই সংখ্যা পেরিয়ে গিয়েছে ৪ লক্ষের গন্ডী। দেশজুড়ে চলা টিকাকরণ এবং সার্বিক সচেতনতার আবহ বজায় থাকলেও এখনও মাত্রাতিরিক্ত সংক্রমণের রেশ চিন্তা বাড়িয়েছে সকলের। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬১৮ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিলো ৪৫ হাজার ৩৫২। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৩৩০ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৮৫ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ৬৮১। গতদিনের তুলনায় এই সংখ্যাটা প্রায় ৬ হাজার বেশি। ইতিমধ্যেই দেশে ৬৭ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ২০৫ জন টিকা পেয়েছেন।

দেশের করোনা চিত্র :

এদিকে, গত একদিনে রাজ্যেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৮৬ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ৬৯৫। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১১ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিলো ১৩। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫০ হাজার ৬৬৪। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭১৫ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৯৪ জন। গত ২৪ ঘন্টায় ৪৩ হাজার ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। এদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত মাত্র ১৮ জন (আগের দিন ছিল ১৪)। তবে, জেলায় আর আগের মতো আরটি-পিসিআর টেস্ট হচ্ছেনা বলে অভিযোগ জেলাবাসীর!

রাজ্যের করোনা বুলেটিন :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago