Recent

পড়ুয়াদের ধূমপানে মাথা হেঁট হয়েছিল! শৃঙ্খলা ফেরাতে পশ্চিম মেদিনীপুরের সেই বিদ্যালয়েই আইনি সচেতনতা শিবির

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: ছাত্র-ছাত্রীদের অশ্লীল ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় বয়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। মাথা হেঁট হয়ে গিয়েছিল বিদ্যাসাগরের জন্মস্থান ঘাটাল মহকুমা তথা অবিভক্ত মেদিনীপুরের বাসিন্দাদেরও! পরিস্থিতি এমন হয় ছাত্র-ছাত্রীরা রাস্তাঘাটে বের হলে তাদেরকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিস্থিতিতেই মঙ্গলবার, পশ্চিম চন্দ্রকোনার সেই শতাব্দী প্রাচীন জাড়া উচ্চ বিদ্যালয়ে জেলা আইনি সহায়তা কেন্দ্রের সহযোগিতায়, আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীরা এই শিবিরে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন, মেদিনীপুর জেলা জর্জ কোটের বিচারক সম্রাট রায়‌, চন্দ্রকোনা ১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী, রামজীবনপুর চক্রের বিদ্যালয় পরিদর্শক সুনিতা রানা প্রমুখ।

আইনি সচেতনতা শিবির :

এদিনের এই আইনি শিবিরে আলোচকরা ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা ও সঠিকভাবে পথ চলার দিকগুলি তুলে ধরেন। বক্তারা বলেন, বিদ্যালয় একটি মন্দির। বিদ্যালয়ের মর্যাদা যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই দায়িত্ব সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা, প্রত্যেকেরই। জাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক হিরন্ময় মুখার্জী বলেন, “আজকের এই আইনি সচেতনতা শিবির থেকে আশা করি ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করবে; তারা শৃঙ্খলা পরায়ণ হয়ে উঠবে।” সর্বোপরি, আগামীদিনের পথ চলায় তারা নিজেদেরকে সঠিক পথে চালিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago