Corona Vaccicine

শালবনীর JSW সিমেন্ট এবং BRB কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে করোনা ভ্যাকসিন দিলো কর্মীদের, পিড়াকাটায় চলছে ষাটোর্ধ্ব’দের ভ্যাকসিনেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: শালবনীর JSW সিমেন্ট কর্তৃপক্ষ তাদের সকল স্থায়ী ও অস্থায়ী কর্মীদের করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ গ্রহণ করল। বুধবার ও বৃহস্পতিবার মিলিয়ে সংস্থার প্রায় ৩৬৭ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। অবশিষ্ট কর্মীদের সোমবার ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে, এই সংস্থায় ঠিকা কর্মী হিসেবে কর্মরত, এলাকার নিতান্ত সাধারণ শ্রমিক শ্রেণীর মানুষগুলিও এই কর্মসূচির ফলে উপকৃত হচ্ছেন। কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে ব্লক প্রশাসনের তরফেও।

JSW সিমেন্ট কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগে ভ্যাকসিনেশন করালো কর্মীদের :

অন্যদিকে, শালবনীর টাঁকশাল বা BRB কর্তৃপক্ষ তাদের স্থায়ী কর্মীদের ভ্যাকসিনেশন করেছে ইতিমধ্যে। প্রায় ৬০০ জন স্থায়ী কর্মী ইতিমধ্যে করোনা ভ্যাকসিন নিয়েছে বলে জানা গেছে। এদিকে, শালবনী ব্লকের পিড়াকাটায় অবস্থিত পিড়াকাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চলছে ষাটোর্ধ্ব দের ভ্যাকসিনেশন। সোমবার (৭ জুন) থেকে এই ভ্যাকসিনেশন কর্মসূচি চলছে। প্রতিদিন গড়ে ১৫০ জনের ভ্যাকসিনেশন চলছে বলে জানা গেছে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে। BMOH ডাঃ নবকুমার দাস জানিয়েছেন, “আগামীকাল অর্থাৎ শুক্রবার এই টিকাকরণ কর্মসূচি বন্ধ থাকবে। পর্যাপ্ত ভ্যাকসিন পৌঁছে গেলে পুনরায় টিকাকরণ শুরু হবে।”

বয়স্কদের ভ্যাকসিনেশন কর্মসূচি চলছে পিড়াকাটায় :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago