Covid Protocol

Covid Protocols: আছে পরামর্শ, তবে মাস্ক না পরলেও পুলিশ আর ফাইন করতে পারবেনা! মধ্যরাত থেকেই উঠে যাচ্ছে নাইট কারফিউ সহ সমস্ত বিধিনিষেধ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ মার্চ:ইউরোপে চতুর্থ ঢেউ চলছে! তবে, ভারতের তৃতীয় ঢেউ প্রায় মিলিয়ে যাওয়ার পথে। চতুর্থ ঢেউ আসবে কিনা, কেউ জানেনা। এই পরিস্থিতিতে, কেন্দ্র সরকার আগেই কোভিড বিধিনিষেধ তুলে নিয়েছিল দেশ থেকে। এবার, নবান্নের তরফেও নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো, নাইট কারফিউ সহ সমস্ত বিধিনিষেধ আজ মধ্যরাতের পর থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে তুলে নেওয়া হচ্ছে। মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। কাজেই, মাস্ক না পরলেও আর পুলিশ ‘ফাইন’ করতে পারবেনা! তবে, সচেতনতার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে নাইট কারফিউ তুলে দেওয়ার প্রসঙ্গ জানিয়ে দিল রাজ্য সরকার।

রাজ্যের বিজ্ঞপ্তি:

উল্লেখ্য যে, দীর্ঘ ২ বছর পর সেই বহুকাঙ্খিত দিন এসে উপস্থিত। করোনার মত অদৃশ্য মারণ ভাইরাসের প্রকোপে রীতিমত স্তব্ধ হয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে সবকিছু। ক্রমশ সচল হয়েছে মানবজীবনও। অসুস্থতা-সংক্রমণ-মৃত্যুর নাগপাশ কাটিয়ে এবার যেন হাঁফ ছেড়ে বাঁচল বাংলা! আর সেই কারণেই আজ মধ্যরাত থেকেই রাজ্যে উঠে যাচ্ছে করোনার সমস্ত বিধিনিষেধ। তবে, নাইট কারফিউ উঠে গেলেও নতুন করে সংক্রমণ এড়াতে মাস্ক, স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ কিন্তু এখনও দেওয়া হচ্ছে। প্রসঙ্গত এও উল্লেখ্য, রাজ্যের করোনা বুলেটিন থেকে জানা গিয়েছে যে, গত বুধবার রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। পাশাপাশি, সুস্থ হয়েছেন ৬৬ জন। বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লক্ষ ১৭ হাজার ৩১৫। এছাড়াও, প্রাণ হারিয়েছেন ২১ হাজার ১৯৭ জন। সক্রিয় রোগীর সংখ্যা হল ৬৩৬। সবমিলিয়ে রাজ্যে করোনার প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ১৯ লক্ষ ৯৫ হাজার ৪৮২ জন।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago