দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ১ এপ্রিল:বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মাত্র ২৬ বছর বয়সী তরুণ সাংবাদিকের (চিত্র সাংবাদিক)! মৃত তাঁর দাদাও। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে অবিভক্ত মেদিনীপুরের সাংবাদিক মহলে। জানা গেছে, সম্প্রতি ঝাড়খণ্ডে বেড়াতে গিয়েছিলেন বর্তমান সময়ের একটি নামকরা চ্যানেলের চিত্র সাংবাদিক তথা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা দেবাশীষ মাজি। সেখানেই দাদা দীপঙ্কর মাজি (৩০)’র সঙ্গে বাইকে ঘুরতে বেরিয়েছিলেন। বুধবার সন্ধ্যা নাগাদ, বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় দু’জনেরই!
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের সারামা থানার কিছুটা দূরে একই বাইকে চেপে ফিরছিলেন দুই ভাই। পিছন থেকে যাত্রী বোঝাই একটি ট্রাক তাঁদের বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। খবর পেয়ে, বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই পরিবারের দুই সন্তানের মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্য থেকে এলাকাবাসী কেউই। শোকে মুহ্যমান দুই মেদিনীপুরের সাংবাদিক মহলও!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…