দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুন:ভরদুপুরে এক ব্যাঙ্ক কর্মীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতীরা। দু’রাউন্ড গুলি তাঁর বাইকে লাগলেও, মাথায় বন্দুক ঠেকিয়ে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। বাইকে করে এসেছিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার তেমাথানি-দশগ্রাম রাজ্য সড়কের বেলকি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ তদন্তে নেমেছে।
জানা গেছে, ঘাটালের দাসপুরের বাসিন্দা সনাতন চালক সবংয়ের তেমাথানিতে এক বেসরকারি ব্যাঙ্কের কর্মী। তিনি, বৃহস্পতিবার দুপুরে গ্রাহকদের কাছ থেকে ঋণ পরিশোধের টাকা নিয়ে দশগ্রাম থেকে তেমাথানির দিকে যাচ্ছিলেন। বেলকি এলাকায় রাজ্য সড়কের উপর দুই যুবক বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু, গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাইকে লাগে। কোনোক্রমে প্রাণে বেঁচে গেলেও, ওই যুবকরা ব্যাঙ্ক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে আদায়কৃত প্রায় ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়! ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…