Police Administration

দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ রাজ্যজুড়ে ১১০ জন পুলিশকর্মীর রদবদল! খড়্গপুর টাউন থানার আইসি বদলি হলেন জলপাইগুড়িতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ জুন: ফের একবার নজিরবিহীন রদবদল রাজ্য পুলিশে! একদফায় ১১০ জন পুলিশকর্মীর রদবদল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে। মূলত রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর মর্যাদার পুলিশকর্মীদের রদবদল করা হয়েছে এই দফায়। তালিকায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলাগুলি আছে। উল্লেখযোগ্য রদবদলের মধ্যে, খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখার্জি আছেন। তাঁকে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় টাউন থানার নতুন আইসি হচ্ছেন বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। বেলদা, কেশপুর, ডেবরা, ঘাটাল সহ তিনি জেলার বিভিন্ন থানায় আইসি বা ওসি (ভারপ্রাপ্ত আধিকারিক)’র দায়িত্ব পালন করেছেন ইতিমধ্যে। সম্প্রতি তিনি জেলা পুলিশের ডিইবি’তে ছিলেন। বদলি হয়েছেন, দাঁতন থানার আইসি’ও। সুব্রত মজুমদারের জায়গায় দাঁতন থানার নতুন আইসি হচ্ছেন প্রেমাশিস চট্টরাজ। তিনি মোহনপুর থানার দায়িত্বে ছিলেন। অপরদিকে, সুব্রত’কে বদলি করা হলো সুদূর দার্জিলিংয়ে।

বদলি হচ্ছেন খড়্গপুর টাউন থানার আইসি রাজা মুখার্জি (ফাইল ছবি) :

এদিকে, ঝাড়গ্রাম জেলার তিনটি প্রধান থানা, যথাক্রমে- ঝাড়গ্রাম, বিনপুর ও বেলপাহাড়ির আইসি’দেরও বদলি হয়ে গেলো। ঝাড়গ্রাম থানার নতুন আইসি হচ্ছেন প্রণব কান্তি শাহু। বিনপুরে আইসি হচ্ছেন স্বরূপ বসাক এবং বেলপাহাড়ির আইসি হচ্ছেন বিশ্বজিৎ বিশ্বাস। অপরদিকে, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার নতুন আইসি হচ্ছেন আশিস মজুমদার। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম থানার নতুন আইসি হচ্ছেন প্রশান্ত চামলিং। এছাড়াও, পুরুলিয়া, বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের একাধিক থানায় রদবদল করা হয়েছে। ব্যাপক রদবদল করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago