দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন সায়ক পন্ডা, ২৫ জুন: দেশের করোনা গ্রাফে দৈনিক সংক্রমণের ওঠানামা লেগেই রয়েছে। তবে, এবার করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগ তৈরি করছে বিশেষজ্ঞ মহলে। ইতিমধ্যেই ভারতে করোনার নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তের খোঁজ মিলেছে। যদিও, গত একদিনে, দেশের করোনা পরিসংখ্যান কিছুটা স্বস্তির। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ হাজার ৬৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবারের তুলনায় এই সংখ্যাটা খানিকটা কম। পাশাপাশি, মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪ হাজার ৫২৭ জন। আপাতত দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন। গত একদিনে ১৭ লক্ষ ৩৫ হাজার ৭৮১ জনের নমুনা যাচাই করা হয়েছে দেশে। ইতিমধ্যেই দেশের ৩০ কোটি ৭৯ লক্ষ ৪৮ হাজার ৭৪৪ জনকে টিকা দেওয়া হয়েছে।
অপরদিকে, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে দু’হাজারের নীচেই। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন। পাশাপাশি, মৃত্যু হয়েছে ৪১ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৩৮। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৩০৮ জন। গত একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯৫২ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৭.৩৩%। গত ২৪ ঘন্টায় ৫৫ হাজার ৬৭৪ জনের নমুনা যাচাই করা হয়েছে রাজ্যে।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…