Criminal Activities

ফের এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত খড়্গপুর, চললো গুলি! রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর বিবাদ বলে অভিযোগ স্থানীয়দের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: হঠাৎই দু রাউন্ড গুলিতে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের খরিদা জিনতলাব এলাকা। বাসব রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর মধ্যে বিবাদ বলে অভিযোগ এলাকাবাসীর! সোনু মিশরা নামে এক যুবক অভিযোগ করেছে, সে দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎই শের খান এবং পোস্ত নামে দুই যুবকের সঙ্গে বেশ কয়েকজন দুষ্কৃতী মিলে তার উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। এরপর, দু’ রাউন্ড গুলি চালায়। অল্পের জন্য সে প্রাণে বাঁচে! যদিও ঘটনার পর থেকে সোনু বেপাত্তা! এদিকে, এলাকাবাসী পুলিশকে খবর দেয় এক যুবকের পেটে গুলি লেগেছে বলে! আতঙ্কের জেরে সে নাকি গুলি লাগা অবস্থায় পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে। সেই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে খড়্গপুর টাউন থানার পুলিশ। তল্লাশি চলছে সোনু ও পোস্তর খোঁজেও। তবে, শের খান নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গেছে।

শের খান :

সূত্রের খবর, দুই মাফিয়া গোষ্ঠী মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। এমনটাই ধারণা খড়্গপুর টাউন থানার পুলিশেরও। রাম বাবু ও শঙ্কর রাও গোষ্ঠীর বিবাদ বলে অভিযোগ করছেন স্থানীয়রা। সোনু রাম বাবুর লোক। রাম বাবু’র অনুপস্থিতিতে সেই এখন এলাকার ডন বলে অভিযোগ! অপরদিকে,‌ শঙ্কর রাওয়ের ডান হাত ও বাম হাত যথাক্রমে পোস্ত ও শের খান। সোনু অভিযোগ করেছে, তার উপর এই ২ জন হামলা ও গুলি চালিয়েছে। অপরদিকে, শের খানের অভিযোগ, তাদের উপর সোনু গুলি চালিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে টাউন থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে সোনু ও পোস্তর খোঁজে। আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে শের খানকে। রেল শহরের সাধারণ মানুষ, ফের এই মাফিয়ারাজে আতঙ্কিত!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago