Culture and Society

Midnapore: LED’ র মাঝেই উজ্জ্বল মেদিনীপুরের দেওয়ালি পুতুল! চাহিদা বেড়েছে এবার, খুশি জেলা শহরের ৫০ টি পরিবার

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৪ নভেম্বর: বর্তমান সময়ে দীপাবলিতে বাড়ি সাজানোর জন্য কৃত্রিম LED আলোই দস্তুর! তবে, এক্কেবারে হারিয়ে যায়নি দেওয়ালি পুতুল। যে দেওয়ালি পুতুল পশ্চিম মেদিনীপুরের ঐতিহ্য! অতিমারী পেরিয়ে এবার চাহিদা বেড়েছে মেদিনীপুরের সেই ঐতিহ্যশালী দেওয়ালি পুতুলের। আর, এই পুতুলের চাহিদা বাড়ার কারণে হাসি ফুটেছে শহর মেদিনীপুরের মির্জাবাজার সংলগ্ন কুমোরপাড়ার মৃৎশিল্পীদের মুখে। বুধবার পর্যন্ত ব্যস্ততা দেখা গেল কুমোরপাড়ায়।

দেওয়ালি পুতুল তৈরিতে ব্যস্ত শিল্পী :

প্রসঙ্গত, এক সময় দীপাবলিতে মাটির তৈরি দেওয়ালি পুতুলের ভীষণই চাহিদা ছিল। পরে বিভিন্ন ধরনের রকমারি এলইডি লাইট, চোখ ধাঁধানো আলোর প্রভাবে ম্লান হয়েছিল দেওয়ালি পুতুল। তবে, ধীরে ধীরে আবার সেই প্রাচীন কালের দেওয়ালি পুতুলের চাহিদা যেন বৃদ্ধি পাচ্ছে। কৃত্রিমতা ছেড়ে ফের মানুষ আপন করে নিতে চাইছে সহজাত প্রাকৃতিক সৌন্দর্যকেই। দেওয়ালি পুতুল মূলত তৈরি হয় মেদিনীপুরেই। যদিও শিল্পীরা বলছেন, ইদানিং কালে বিভিন্ন জায়গায় মেদিনীপুরের ঐতিহ্যশালী দেওয়ালি পুতুলের অনুকরণে পুতুল বানানো হচ্ছে। মেদিনীপুরের কুমোরপাড়ার শিল্পীদের কথায়, এক সময়ে মাটির প্রদীপ ও দেওয়ালি পুতুলের চাহিদা একেবারে তলানিতে ঠেকেছিল। কিন্তু, এই বছরে চাহিদা বেড়েছে মাটির তৈরি দেওয়ালি পুতুলের। মেদিনীপুর শহরের মির্জাবাজার কুমোরপাড়ার প্রায় পঞ্চাশটি পরিবার এই পুতুল তৈরির কাজ করেন। কালীপুজোর আগে পরিবারের পুরুষ-মহিলা, শিশু সকলেই হাত লাগায় এই কাজে।

দেওয়ালি পুতুল বিক্রি :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago