Education

NEET: ভাগ চাষির মেধাবী সন্তান সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় উজ্জ্বল! দীপাবলির আগেই পশ্চিম মেদিনীপুরে খুশির ঝর্ণাধারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: দীপাবলির আগেই ভাঙা ঘরে খুশির আলো! সাফল্যের রোশনাই। ভাগ চাষির মেধাবী সন্তান সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (NEET- National Eligibility Cum Entrance Test) চূড়ান্ত সফল। পশ্চিম মেদিনীপুর জেলা ফের একবার আলোকিত হল শুভম ঘোষের সাফল্যের গৌরবে। ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় (NEET) ৭২০ মধ্যে শুভম পেয়েছে ৬৭৬। তার অল ইন্ডিয়া জেনারেল র‍্যাঙ্ক ১১০২ (আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীতে ১০১)। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের সুলতাননগরের দিলীপ ঘোষের পরিবারে তাই খুশির যেন বাঁধ ভেঙেছে! দিলীপ বাবুর সংসার চলে ১০০ দিনের কাজ আর ভাগের জমিতে চাষ করে। তাঁর ছেলেই এবার জেলার অন্যতম গর্ব! MBBS পড়ার সুযোগ পাওয়া গ্রামের প্রথম সন্তান। শৈশব থেকেই মেধাবী শুভম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভালো রেজাল্ট করেছিল। দাসপুরের কলোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল সে। উল্লেখ্য যে, অবিভক্ত মেদিনীপুরের মধ্যে সেরা র‍্যাঙ্ক (৮২) দখলকারী অনির্বাণ দে’ও পশ্চিম মেদিনীপুরেরই (মেদিনীপুর শহরের) সন্তান। স্বভাবতই দীপাবলির আগেই জেলা জুড়ে যেন খুশির ঝর্ণাধারা বয়ে যাচ্ছে!

শুভম ঘোষ :

আপাত লাজুক স্বভাবের শুভমের অন্তরে লুকিয়ে ছিল এক তীব্র জেদ! ২০২০-তে নিট এর ফলাফল অনুযায়ী, কোন সরকারি মেডিক্যাল কলেজে সুযোগ পায়নি শুভম। জেদ চেপে বসে। একবছরের কঠোর পরিশ্রম। নিবিড় অধ্যাবসায়। অবশেষে সাফল্য এল ২০২১ এ। র‍্যাঙ্কের বিচারে এই রাজ্য কিংবা দেশের কোনো সরকারি মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে যাবে শুভম। শুভম জানায়, তার এই ডাক্তারি পড়ার ইচ্ছে জন্মেছিল একাদশ শ্রেনীতে এসে। ২০২০’তে উচ্চ মাধ্যমিক পাস করে সে এবং প্রথমবারের জন্য ডাক্তারির এই সর্বভারতীয় প্রবেশিকায় বসে। ফল আশানুরূপ হয়নি। তারপর, একবছর ধরে শুধুই নিটের জন্য পড়াশোনা করেছে সে। সেই অর্থে কোনো গৃহ শিক্ষকই ছিলনা। গৃহশিক্ষক রাখার মতো আর্থিক পরিস্থিতি তার বাবার ছিলওনা। তবে, অনেক শিক্ষকই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তার প্রতি। তাঁদের সাহায্য নিয়ে নিজেকে প্রস্তুত করেছে শুভম। কঠোর অধ্যাবসায়ের ফল পেয়েছে! বাড়িতে এখন শুভেচ্ছার বন্যা। বাবা দিলীপ ঘোষ কিংবা মা চিনা দেবী, দু’জনের চোখেই জল! মা বললেন, “ছোটো থেকেই ছেলেটা মুখচোরা। নিজের পড়াশোনা নিয়েই থাকে। খাওয়া-পরা কোনো কিছুতেই ওর জেদ, বায়না নেই! একটাই জেদ পড়াশোনার।” শুভম বলল, “একজন ভালো চিকিৎসক হওয়াই লক্ষ্য।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago