Cyclone

Jawad: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’! শনিবার থেকেই দুই মেদিনীপুর ‘কমলা’, প্রবল ঝড়-বৃষ্টি ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১ ডিসেম্বর: এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ (Jawad)। ‘শাহিন’ এরর পর এবার এই ‘জাওয়াদ’ ধেয়ে আসছে স্থলভাগের দিকে। সৌদি আরবের দেওয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ ‘উদার’ বা ‘মহান’। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, থাইল্যান্ডের নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে। আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী, দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত ইতিমধ্যে (৩০ নভেম্বর) নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করবে। আগামীকাল এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের রূপ ধারণ করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দক্ষিণ-পূর্ব পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এ অবস্থান করবে। শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে এই গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়ের নাম হবে ‘জাওয়াদ’। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এর অভিমুখ হবে উত্তর-পশ্চিম দিকে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা! এর প্রভাবে, বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হবে। শনিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে! উপকূলীয় এলাকায় শুক্রবার (৩ ডিসেম্বর) থেকেই গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, যাঁরা সমুদ্রের রয়েছেন, তাদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে ফিরে আসতে হবে।

আবহাওয়ার পূর্বাভাস :

এদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগণা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকেই জারি করা হয়েছে যথাক্রমে কমলা (Orange) ও হলুদ (Yellow) সর্তকতা। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার পরিষ্কার আবহাওয়া থাকলেও, শুক্রবার থেকেই আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত! শুক্রবার উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে শনিবার। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। শনিবার ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি করা হয়েছে কমলা (Orange Alert) সতর্কতা। শনিবার ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া এবং ঝাড়গ্রামে। সঙ্গে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া। জারি করা হয়েছে, হলুদ সতর্কতা (Yellow Alert)। রবিবার বৃষ্টির ব্যাপকতা আরও বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগও। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা ঝাড়গ্রাম এবং হাওড়ায় ভারি থেকে অতিভারি বৃষ্টির ‘কমলা’ সর্তকতা জারি করা হয়েছে। রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ঝ পশ্চিম মেদিনীপুরে। হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারি বৃষ্টির পূর্বাভাস। এই ছেলে গুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। জারি করা হয়েছে ‘হলুদ’ সতর্কতা।

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago