Cyclone

Jawad: দুর্যোগের প্রহর গোনা শুরু মেদিনীপুর-খড়্গপুর-ঝাড়গ্রামে! পশ্চিম মেদিনীপুরে পৌঁছে গেল NDRF টিম, থমথমে দীঘা

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক পন্ডা, ৪ ডিসেম্বর: ক্রমশ শক্তি বৃদ্ধি করে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। আইএমডি (IMD- Indian Metrological Department)’র সর্বশেষ বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। এদিকে, মৌসম বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, শনিবার সকালে ঘূর্ণিঝড়টি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ক্রমশ সরতে শুরু করবে। পাশাপাশি, ওডিশা উপকূল হয়ে আগামী রবিবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টি পুরী উপকূলে প্রবেশ করতে পারে বলে জানানো হয়েছে। বর্তমান অবস্থান অনুযায়ী, বিশাখাপত্তনমের দক্ষিণ পূর্ব অংশ থেকে ২৩০ কিমি দূরে এবং পুরীর দক্ষিণ-পশ্চিম অংশ থেকে ৪১৫ কিমি দূরে রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদ। পাশাপাশি, দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিম পারাদ্বীপ থেকে ৪৯৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়৷ এদিকে, জাওয়াদের অভিমুখ বাংলার দিকেই হতে পারে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ইতিমধ্যেই, দক্ষিণবঙ্গ মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। রবিবার রয়েছে ঝড়ের পূর্বাভাসও। যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৮০ কিলোমিটার৷

দীঘায় এনডিআরএফ :

এদিকে, শনিবার সকাল থেকেই দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি মাঝারি বা ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। এদিকে, ঘূর্ণিঝড়ের প্রাবল্যকে মাথায় রেখে আজ থেকেই রাজ্যে খোলা হচ্ছে কন্ট্রোল রুম। রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্পলাইন নম্বর- ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪ এবং সিইএসসির হেল্পলাইন নম্বর- ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০। প্রসঙ্গত উল্লেখ্য, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। পাশাপাশি, দিনের সর্বনিম্ন তাপমাত্রা হবে ২১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।

বৃষ্টি শুরু মেদিনীপুর খড়্গপুর ঝাড়গ্রামে :

অন্যদিকে, ভোর রাত থেকেই নিম্নচাপের একঘেঁয়ে বৃষ্টিতে মেদিনীপুর, খড়্গপুর, ঝাড়গ্রামের নাজেহাল অবস্থা। মুখভার দীঘার! পর্যটকরা সৈকতের কাছাকাছি গেলেও, সমুদ্রে নামা নিষেধ। এর সঙ্গে রয়েছে ভরা কোটালের আশঙ্কা! সব মিলিয়ে থমথমে অবস্থা দীঘার। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। সারা রাজ্যে ৪৯ টি বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে। এনডিআরএফ (NDRF) ও এসডিআরএফ (SDRF) একযোগে নামতে প্রস্তুত। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২ টি এনডিআরএফ বাহিনী জেলায় পৌঁছেছে। একটি পাঠানো হয়েছে ঘাটাল মহকুমার। অন্যটি খড়্গপুর মহাকুমার খাকুড়দায় আছে। রাজ্যের জল সম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া জানিয়েছেন, “বিপর্যয় মোকাবিলায় প্রশাসন সব রকম ভাবে প্রস্তুত আছে।” জানা গেছে, আগামী চব্বিশ ঘণ্টায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার পরিমাণ বাড়বে। তবে, এই ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফল হবে না বলে বড় বিপর্যয় থেকে রক্ষা পাওয়া সম্ভব বলে আবহাওয়া দপ্তর মনে করছে। ওড়িশা থেকে পশ্চিমবঙ্গে পৌঁছনোর পথে (রবিবার), ঘূর্ণিঝড় অনেকটাই শক্তি হারাবে বলে মনে করা হচ্ছে! আপাতত আশা-আশঙ্কার মধ্যেই বিপর্যয়ের প্রহর গুনছেন সাধারণ মানুষ থেকে প্রশাসনের আধিকারিকরা।

থমথমে দীঘা (ছবি- Digha Page) :

পশ্চিম মেদিনীপুরে পৌঁছল NDRF বাহিনী :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago