তেলিয়া ভোলা (Telia Bhola):
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: এই মাছের পটকা থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। সেজন্যই তেলিয়া ভোলা (Telia Bhola)-র চাহিদা আর গুরুত্ব এত বেশি! এই মাছ প্রচুর দামে বিদেশের ওষুধ কোম্পানিগুলির তরফে কিনে নেওয়া হয়। শনিবার দীঘার মৎস্যজীবীদের জালে ধরা পড়ে ৯টি তেলিয়া ভোলা। বিক্রি হল ১৫ লক্ষ ১৫ হাজার টাকায়! জানা যায়, দীঘার বাবা সাহেব আড়তের ৫ নং ট্রলারের জালে এই মাছ ধরা পড়ে। মোট ৯ টি তেলিয়া ভোলা মাছ ধরা পড়ে। যার মধ্যে ২টি মাছের ওজন মোট ৪৮ কেজি। যা দীঘার বাবা সাহেব আড়তে ১৩৫০০ টাকা প্রতি কেজি দরে মোট ৬ লক্ষ ৪৮ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়!
অন্যদিকে, ৩ টি মাছের মোট ওজন দাঁড়ায় ৫৮ কেজি। যা ৯৫০০ টাকা প্রতি কেজি মূল্যে মোট ৫ লক্ষ ৫১ হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়েছে। অবশিষ্ট ৪ টি মাছের মোট ওজন হয় ৯৩ কেজি। ৩৪০০ টাকা প্রতি কেজি হিসেবে এই ৪ টি মাছ মোট ৩ লক্ষ ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। মোট ৯ টি মাছ ১৫ লক্ষ ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে দীঘার আড়তে। মাছগুলিকে দেখতে ভিড় জমে আড়তে। উল্লেখ্য যে, তেলিয়া ভোলার আকার (সাইজ বা ওজন) যত বড় হয়, মাছের দামও তত বেশি হয়! কারণ, বড় মাছে থাকা পটকার পরিমাণও বেশি হয়। মূলত, পটকার ওজনের উপরই নির্ভর করে ‘মহামূল্যবান’ তেলিয়া ভোলা মাছের দাম।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…