Recent

Medinipur: স্কুলের হোস্টেলে ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়! ঘুমের দেশেই পাড়ি দিল মেদিনীপুরের একাদশ শ্রেণীর ছাত্র

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: ঘুমের মধ্যেই বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্রের! শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত ‘বসন্তপুর ঝাড়েশ্বর বাণী ভবন’ স্কুলের হোস্টেলে। মৃত ছাত্রের নাম কার্তিক মুর্মু। ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে জেলা জুড়ে! জানা যায়, শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর তিন বন্ধু মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্র কার্তিকের কানে কামড় দেয় বিষাক্ত ‘কলাচ’ (বিষধর সাপ, প্রাথমিক অনুমান কালাচ)! এরপরই শুরু হয় বমি ও অসহ্য পেটের যন্ত্রণা। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় সবং গ্রামীণ হাসপাতালে। সেখানে তাকে অ্যান্টিভেনাম সিরাম (এভিএস) দেওয়া হয়। তবে, অবস্থার অবনতি হলে কার্তিককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়!

এই স্কুলের হোস্টেলেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা:

ঘটনা ঘিরে শনিবার উত্তাল হয়ে ওঠে এলাকা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ করে কার্তিকের সহপাঠী তথা ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত উল্লেখ্য, একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র কার্তিকের বাড়ি নারায়ণগড় থানা এলাকায়। দরিদ্র পরিবারের কার্তিক সবং ব্লকের বসন্তপুর ঝাড়েশ্বর বানী ভবনের হোস্টেলে থেকেই পড়াশোনা করত। অন্যান্য দিনের মতোই এদিনও তিন বন্ধু একটি খাটে মশারি টাঙিয়ে শুয়েছিল। কোনভাবে একটি বিষাক্ত সাপ মশারির কাছাকাছি এসে গিয়েছিল বলে অনুমান। সেই সাপই কার্তিকের কানে ছোবল মারে! বিষাক্ত সাপটি ‘কালাচ’ ছিল বলে প্রাথমিক অনুমান। চিকিৎসকেরা প্রাণ বাঁচানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি! এদিকে, স্কুলের হোস্টেলে এইভাবে সাপ প্রবেশ করা নিয়ে, ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। শনিবার স্কুলের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করা হয়ছে বলে পুলিশ জানিয়েছে। আজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ওই ছাত্রের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago