Paschim Medinipur

Medinipur: পাশে থাকার ‘ঋণ’ পরিশোধ করতে বন্যাকবলিত কেশপুরে অভয়া ক্লিনিক আর ত্রাণশিবির জুনিয়র চিকিৎসকদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর:“এই ৪২ দিনে আমরা বুঝেছি মানুষ কিভাবে মানুষের পাশে থাকতে পারে। সাধারণ মানুষের জন্যই ‘অভয়ার বিচারে’র জন্য আন্দোলন আর জি কর ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এবং দেশের বাইরে পৌঁছে গিয়েছে। আমরাও সেই দায়বদ্ধতা থেকেই ‘মানুষ’ হিসেবে মানুষের এই দুঃসময়ে পাশে থাকার জন্য ছুটে এসেছি। শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হিসেবেই নয়, মানুষ হিসেবেও আমাদের দায়িত্ব পালন করতে এসেছি।”পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কানাখালিতে এক হাঁটু জলে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন আর জি কর মেডিক্যালের নার্সিং স্টাফ সুচিস্মিতা মজুমদার। উল্লেখ্য যে, ঘোষণা মতোই শনিবার বন্যাকবলিত এলাকায় ‘অভয়া ক্লিনিক’ আর ‘অভয়া ত্রাণশিবির’ নিয়ে পৌঁছে গিয়েছেন আর জি মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এদিন জুনিয়র চিকিৎসকদের একটি ১৭ জনের দল কলকাতা থেকে বন্যা বিধ্বস্ত কেশপুরে পৌঁছে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরাও।

এক হাঁটু জল পেরিয়ে:

বিজ্ঞাপন (Advertisement):

এদিন, কেশপুরের তাবাগেড়িয়া গ্রামে জুনিয়র চিকিৎসকদের অভয়ার ক্লিনিকে ভিড় উপচে পড়ে। মেডিসিন, সার্জারি, গাইনোকলজি, পেডিয়াট্রিক সহ বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররাই কেশপুরের এই অভয়া ক্লিনিকে পরিষেবা দেন। প্রয়োজনীয় ওষুধপত্র, ওআরএসএল- প্রভৃতিও তুলে দেওয়া হয়। কানাখালি গ্রামে গিয়ে হাঁটু সমান জলে দাঁড়িয়েই রোগী দেখেন প্রতিবাদী ডাক্তাররা। মূলত বন্যা কবলিত এলাকার ‘গৃহবন্দী’ অসহায় মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ জুনিয়র চিকিৎসকদের। পাশাপাশি এদিন ‘অভয়া ত্রাণশিবির’ থেকে শুকনো খাবার সহ চাল, ডাল তুলে দেওয়া হয় দুর্গত মানুষের হাতে। মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই দুঃসময়ে তাঁরা মানুষদের পাশে থাকতে চেয়েছেন বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। একসঙ্গে, মানুষকে তাঁরা এটাও স্মরণ করিয়ে দিতে ভোলেন নি, “আমরা মানুষকে এই বার্তাও দিতে চেয়েছি, অভয়া বা তিলোত্তমা কোন শহর বা নগরের মেয়ে নয়; তাঁদের বাড়ির মেয়ে। তাই, বিচার না মেলা পর্যন্ত যেভাবে এতদিন আপনারা আমাদের পাশে ছিলেন, বাকি দিনগুলোতেও পাশে থাকুন।”

অভয়ার ক্লিনিকে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago