Education

NAS: ‘ন্যাস’ এর হাত ধরেই প্রায় দু’বছর বাদে স্কুলে বসে পরীক্ষা দিল পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ নভেম্বর: আগামী ১৬ নভেম্বর পাকাপাকিভাবে স্কুল খুলবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য। তার আগে, ‘ন্যাস’ (NAS) এর হাত ধরে প্রায় দু’বছর বাদে স্কুলে বসে পরীক্ষা (অফলাইনে) দিল পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা কেমন হচ্ছে, সার্বিক পঠন-পাঠনের মান কেমন প্রভৃতি বিষয় সমীক্ষার জন্য সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন(CBSE) -এর উদ্যোগে, শুক্রবার সারা ভারতে আয়োজিত হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে (NAS- National Achivement Survey) পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলাতে ১৩৬ টি প্রাথমিক স্কুল ও হাইস্কুলকে এই পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছিল। সুষ্ঠুভাবে বসে পরীক্ষা দিল পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা। তার আগেই চিহ্নিত স্কুলগুলিকে স্যানিটাইজ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। দু’দিন আগেই এই বিষয়ে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (শিক্ষা) কুহুক ভূষণ।

স্কুলে বসে পরীক্ষা দিল পড়ুয়ারা : (নিজস্ব চিত্র)

মূলত, তৃতীয়, পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণীর পড়ুয়ারা এই পরীক্ষায় বসেছে। কোন স্কুল থেকে কোন শ্রেণীর পড়ুয়ারা পরীক্ষা দেবে তার তালিকা আগেই চূড়ান্ত করা হয়েছিল। প্রত্যেকটি শ্রেণি পিছু গড়ে ৩০ জন পড়ুয়া NAS (National Achivement Survey) পরীক্ষার জন্য চিহ্নিত হয়েছিল। সেই হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ হাজার ৮০ জন। পড়ুয়ারা নিজেদের স্কুলেই পরীক্ষা দিল। প্রায় ২ বছর বাদে অফলাইনে, স্কুলে বসে পরীক্ষা দিল ছাত্র-ছাত্রীরা। তবে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুলগুলি, তাই স্কুলগুলিকে আগেই বিশেষভাবে স্যানিটাইজার করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল। এরপরই স্কুলগুলিতে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুরের স্কুলে পরীক্ষা :

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

4 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

4 weeks ago