Education

Madhyamik: রাত পোহালেই মাধ্যমিক! পশ্চিম মেদিনীপুরে পরীক্ষার্থী প্রায় ৫৯ হাজার, পরীক্ষা দিতে পারছেনা কৃষ্ণা-মৌমিতা-সঙ্গীতা’রা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ:রাত পোহালেই জীবনের প্রথম বড় পরীক্ষার মুখোমুখি হতে চলেছে ছাত্র-ছাত্রীরা। অতিমারী’র আতঙ্ক কাটিয়ে বাংলার ছাত্র-ছাত্রীরা বসতে চলেছে মাধ্যমিক পরীক্ষায়। হোম সেন্টার না হলেও, প্রতিটি জেলাতেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ করা হয়েছে। সমস্ত ধরনের স্বাস্থ্য বিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে বলে পর্ষদ সূত্রে জানা গেছে। এদিকে, অতিমারীর পর রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৫০ হাজার! এবার, রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী হল- ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩। যা সর্বকালীন রেকর্ড এবং গতবারের (২০২১) তুলনায় প্রায় ৫০ হাজার বেশি। ছাত্রদের (৫,০০,০৫৯) তুলনায় ছাত্রী সংখ্যা (৬,২৬,৮০৪) অনেকটাই বেশি। এবার, অনেকটাই বাড়ানো হয়েছে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। ২০২০ সালে (২০২১ এ মাধ্যমিক হয়নি) পরীক্ষাকেন্দ্র ছিল ২৮৩৯-টি, এবার তা হয়েছে ৪১৯৪। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দ্বিগুণের থেকেও বেশি বেড়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ২০২০ সালে ছিল- ১২৪-টি, এবার তা হয়েছে ২৫৭-টি। পশ্চিম মেদিনীপুর জেলায় এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হল- ৫৮,৯২৩। সমস্ত ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জেলা বিদ্যালয় পরিদর্শক সূত্রে জানা গেছে।

সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে :

প্রসঙ্গত, সোমবার (৭ মার্চ) সকাল ১১ টা ৪৫ মিনিটে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। প্রথম ১৫ মিনিট অবশ্য প্রশ্ন পড়ার জন্য দেওয়া হচ্ছে। পরীক্ষা হবে বিকেল ৩ টা পর্যন্ত। এবারের মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৬ মার্চ। প্রায় প্রতিটি জেলার মতো, পশ্চিম মেদিনীপুর জেলাতেও এবার বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা। ২০২১ সালে জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, ৫৬,৬৪৮ (সেবার যদিও পরীক্ষায় বসতে হয়নি)। এবার, জেলায় মাধ্যমিক পরীক্ষার্থী ৫৮,৯২৩। এর মধ্যে, ছাত্র সংখ্যা ২৭,৭৭৮ এবং ছাত্রী সংখ্যা ৩১,১৪৫। উল্লেখ্য যে, ২০২০ সালে শেষবার যখন পরীক্ষার্থীরা মাধ্যমিক দিয়েছিল, সেবার পশ্চিম মেদিনীপুরে পরীক্ষার্থী ছিল ৫৩,৮৩৯। সেই তুলনায় অতিমারী পর্ব কাটিয়ে বেশ অনেকটাই বেড়েছে পরীক্ষার্থী সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে, খড়্গপুর মহকুমায় সর্বাধিক পরীক্ষার্থী (২৭,০০০), তারপর মেদিনীপুর সদর (২০,০১৫) এবং সবশেষে ঘাটাল মহকুমা (১১,৯০৮)। এত সবকিছুর মধ্যেও দুঃখের খবর হলো, স্কুলের পক্ষ থেকে শত চেষ্টা করা হলেও এবার আর মাধ্যমিক পরীক্ষা দিতে পারছেনা, শালবনী ব্লকের গোদাপিয়াশাল চারুবালা গালর্স হাই স্কুলের কৃষ্ণা ভূঁইয়া, মৌমিতা রাউত, অষ্টমী রুইদাস, নিশা দুবে, সংগীতা ভূঁইয়া ও সোনালী সিং-সহ ছয় ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিয়ালী সেনগুপ্ত জানিয়েছেন, “আজ (৬ মার্চ) বিকেল ৩ টা অবধি পর্ষদের অফিসেই ছিলাম। অনেক চেষ্টা করেছি, কিন্তু পর্ষদের অনুমতি পাওয়া গেলোনা।” উল্লেখ্য যে, রেজিস্ট্রেশন না হওয়ার কারণে, দশম শ্রেণীর এই ছয় ছাত্রী এবার মাধ্যমিক দিতে পারছে না!

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago