Recent

Midnapore: ‘১৪ লাখ টাকা লাগবে…’, SSC-র প্রশ্নপত্র বিক্রির ‘ভুয়ো’ পোস্ট ছড়িয়ে মেদিনীপুরে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: “আমার বাড়ি মুর্শিদাবাদ, গত দুই দিন আগে আমার ফোন নম্বরে ফোন আসে। দিয়ে বলে SLST exam এ পাস করে চাকরি করতে চাও? মোট ১৪ লাখ টাকা লাগবে। Question paper দু’দিন আগে পেয়ে য়াবে…!” শুক্রবার এমনই একটি ফেসবুক পোস্ট নজরে আসে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। তারপরই জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের নেতৃত্বে তদন্তে নামে পুলিশ। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই অরিন্দম পাল নামে এই পোস্টদাতাকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মাংরুল গ্রাম পঞ্চায়েতর লোড়পুর এলাকা থেকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে। ধৃতকে শনিবার আদালতে তোলা হবে বলেও পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ৩০-র ওই যুবক গৃহ শিক্ষকতা করেন। তিনি বিজেপি সমর্থক বলেও পুলিশের দাবি। অরিন্দমের বিভিন্ন ফেসবুক পোস্টেও সরকারের বিরোধিতা কিংবা বিরোধী দলনেতার প্রচারের ছবি, ভিডিও পাওয়া গিয়েছে।

অরিন্দম পাল (ছবি-ফেসবুক):

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে SSC-র 2nd SLST পরীক্ষা। কয়েক হাজার যোগ্য ও চাকরিহারা শিক্ষক ছাড়াও পরীক্ষায় বসবেন আরও কয়েকলক্ষ পরীক্ষার্থী। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ‘প্রশ্নপত্র বিক্রি করা হবে।’ শুক্রবার পশ্চিম মেদিনীপুরের বেলদাতে শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েও ঠিক একই দাবি করেছিলেন তিনি। ঘটনাচক্রে তার কিছুক্ষণের মধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফে একটি প্রেস বিবৃতি জারি করে জানানো হয়, “আজ (শুক্রবার) পুলিশের নজরদারিতে একটি ফেসবুক পোস্ট নজরে আসে। যেখানে Arindam Pal নামের এক ব্যক্তি স্কুল সার্ভিস কমিশনের আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও তার উত্তর, পরীক্ষার দু’দিন আগে পাইয়ে দেওয়ার কথা বলেছে। উক্ত পোস্টটিতে ওই ব্যক্তি নিজেকে মুর্শিদাবাদের বলে দাবি করেন। বিষয়টি নজরে আসার সাথে সাথে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির ঠিকানা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত মাংরুল গ্রাম পঞ্চায়েতে এবং ওই ব্যক্তিটি একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে চলা স্কুল সার্ভিস কমিশনের SLST পরীক্ষাকে সন্ধিহান ও কলুষিত করতে এবং সাধারণ মানুষ ও পরীক্ষার্থীদের মধ্যে প্রশাসন – সরকারি পরীক্ষা ব্যবস্থাকে সন্দেহজনক করে তোলার অপচেষ্টার উদ্দেশ্যেই এমনটা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। ওই ব্যক্তিকে সনাক্ত করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “ভুয়ো পোস্ট ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।” সেইসঙ্গেই সমাজমাধ্যমে ভুয়ো পোস্ট ছড়ানো এবং ভুয়ো পোস্টে বিভ্রান্ত হওয়া থেকেও সাধারণ মানুষকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সেই ফেসবুক পোস্ট:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago