Education

জুলাইয়ের মধ্যে রেজাল্ট মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের! মূল্যায়ন কিভাবে, আগামীকাল জানানো হবে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৭ জুন: অতিমারীর দৌলতেই অভিনব কান্ড ঘটে গেল! মূল্যায়ন কিভাবে হবে, ঠিক হওয়ার আগেই, রেজাল্ট কবে ঘোষণা হয়ে গেল। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল (১৮ জুন) জানিয়ে দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। তবে, রেজাল্ট যে জুলাই মাসের মধ্যেই বের করে দেওয়া হবে তা জানিয়ে দিয়েছেন তিনি।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। উল্লেখ্য যে, এর আগে সি বি এস ই – আই সি এস ই ‘র মতোই রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। ৬ সদস্যের কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওইদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন দ্রুত জানিয়ে দেওয়া হবে কিভাবে মূল্যায়ন করা হবে। অবশেষে, আজ জানা গেল যে- আগামীকাল, শুক্রবার এই বিষয়ে ঘোষণা করা হবে। এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কৃষক বন্ধু প্রকল্পের বার্ষিক ভাতা ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করেছেন। সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়েও ঘোষণা করেছেন তিনি (বিস্তারিত আসছে…)।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago