Health

পরিদর্শনের ৪৮ ঘন্টার মধ্যে শালবনী সুপার স্পেশালিটির সুপার বদলি হলেন কোচবিহারে, শালবনী পাচ্ছে নতুন BMOH কেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুন: শালবনী সুপার স্পেশালিটি তথা করোনা হাসপাতাল পরিদর্শনের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে সুপার (Superintendent)’কে বদলি করে দেওয়া হলো কোচবিহারে! শালবনী সুপার স্পেশালিটি (বর্তমানে, করোনা হাসপাতালের)’র সুপার ডাঃ নন্দন ব্যানার্জি’কে কোচবিহারের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক (ACMOH) এবং ডিটিও (District Tuberculosis Officer) হিসেবে বদলি করা হল। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে রাজ্য স্বাস্থ্য ভবন থেকে জরুরি ভিত্তিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, শালবনী করোনা হাসপাতালের নতুন সুপার হয়ে আসছেন ডাঃ মনোজিৎ বিশ্বাস। তিনি ঘাটাল মহকুমার বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতাল (Vidyasagar BHPC) এর ব্লক স্বাস্থ্য আধিকারিক বা BMOH (Block Medical Officer of Health) এর দায়িত্বে ছিলেন। এবার থেকে তিনি শালবনীর (শালবনী গ্রামীণ হাসপাতালের) নতুন BMOH এর দায়িত্ব’ও পালন করবেন।

স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি :

অপরদিকে, শালবনী গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) ডাঃ অভিষেক মিদ্যা’কে পাঠানো হচ্ছে বিদ্যাসাগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ করে। যদিও, বর্তমানে ডাঃ অভিষেক মিদ্যার জায়গায় ডাঃ নবকুমার দাস শালবনীর বিএমওএইচ (BMOH) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ডাঃ নবকুমার দাস আপাততো শালবনী গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার (MO) হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। উল্লেখ্য যে, মঙ্গলবার (১৫ ই জুন) শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন রাজ্যের কোভিড ওএসডি ডাঃ গোপালকৃষ্ণ ঢালি। যদিও তিনি শালবনীর বর্তমান পরিকাঠামো’তে সন্তোষ প্রকাশ করেছিলেন, তা সত্ত্বেও পরিদর্শনের ৪৮ ঘন্টার মধ্যে বদলিতে চাঞ্চল্য ছড়িয়েছে!

শালবনী গ্রামীণ হাসপাতাল :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago