Arrested

বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর পুলিশের! অস্ত্রসহ ১৫ ডাকাত গ্রেপ্তার মেদিনীপুরে, গাঁজা সমেত ৪ দুষ্কৃতী গ্রেপ্তার খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: গত কয়েকদিনে মেদিনীপুর শহরে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এবার বড়সড় সাফল্য পেল মেদিনীপুরের কোতোয়ালী থানা! বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ১৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হল শহরের বিভিন্ন এলাকা থেকে। এর মধ্যে, ৩ দুষ্কৃতীর একটি দলের কাছে পাওয়া গেছে একটি দেশি পিস্তল। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ জন দুষ্কৃতীই মেদিনীপুর শহরেরই বিভিন্ন এলাকার বাসিন্দা। শুক্রবার তাদের আদালতে তোলা হলে ৩ দুষ্কৃতী’র (অপু, রাজা, আদিত্য) ৬ দিনের পুলিশ হেফাজত এবং বাকি ১২ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ওই ৩ দুষ্কৃতীর কাছে বন্দুক কিভাবে এল, তা তদন্তের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

১৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মেদিনীপুর কোতোয়ালী থানা :

অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) রাতেই খড়গপুর গ্রামীণ থানার পুলিশ খড়্গপুর থেকে সাঁকরাইল যাবার পথে পড়াডিহা এলাকায় চার দুষ্কৃতীকে গাঁজা সমেত গ্রেফতার করে। গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ প্রথমে তাদের আটক করে তল্লাশি চালায়। তাদের কাছ থেকে প্রায় ২৭ কেজি গাঁজা উদ্ধার করে লোকাল থানার পুলিশ। গ্রেফতার করা হয় চার দুষ্কৃতীকে। চারজনই মেদিনীপুর শহরের বাসিন্দা। তাদের নাম যথাক্রমে- শেখ আসিফ ইকবাল (বয়স- ১৯, কেরানীচটি), সৌমজিৎ মাইতি (বয়স- ২১, নজরগঞ্জ), বিকাশ দাস (বয়স- ২২, মিরবাজার-কাঁথকালি) এবং শেখ মারুক (বয়স- ১৯, সিপাই বাজার)। সোমবার তাদের বিশেষ আদালতে শুনানি হবে বলে খড় গ্রামীণ থানা সূত্রে জানা গেছে।

মেদিনীপুরের ৪ দুষ্কৃতী গাঁজা সমেত গ্রেপ্তার খড়্গপুরে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago