Education

Midnapore City College: সাতে পা মেদিনীপুর সিটি কলেজের! ৫ হাজার পড়ুয়া আর ১৮টি বিভাগ নিয়ে এগিয়ে চলেছে সগৌরবে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:”ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে” সাতে পদার্পণ মেদিনীপুর সিটি কলেজ (Midnapore City College)-এর। সোমবার (৬ ফেব্রুয়ারি) জেলা শহর মেদিনীপুরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University)’র অধীন এই মেদিনীপুর সিটি কলেজের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হল। আয়োজিত হল একটি জাতীয় স্তরের সেমিনার বা আলোচনা চক্র (National Seminar) ও। কলেজের নিউট্রিশন (Nutrition) বিভাগের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন হায়দ্রাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন অধ্যাপক জে. শ্রীনিবাসন রাও। প্রসঙ্গত উল্লেখ্য, মেদিনীপুর সিটি কলেজের কর্ণধার (Director) অধ্যাপক প্রদীপ ঘোষের একক প্রচেষ্টায় ২০১৭ সালে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের অধীন ভাদুতলাতে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। সগৌরবে তা সপ্তম বর্ষে পদার্পণ করলো। বর্তমানে প্রায় ১৮টি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পৃথক পৃথকভাবে পাঠদান করা হয়ে থাকে। পড়ুয়া প্রায় ৫ হাজার।

৭ এ পদার্পণ মেদিনীপুর সিটি কলেজের:

উল্লেখ্য যে, কলা এবং বিজ্ঞান বিভাগ ছাড়াও স্বাস্থ্য ও বাণিজ্যিক স্তরে বেশকিছু বিভাগে একাধিক যুগপোযোগী কোর্স (Professional Courses)-ও করানো হয় এই কলেজে। এছাড়াও, বিজ্ঞান ও কলা বিভাগের গবেষণামূলক পাঠদানও হয়ে থাকে। ভারত সরকারের বেশ কিছু গবেষণামূলক প্রকল্পের অনুমোদন পাওয়ায় কলেজ কর্তৃপক্ষ সহ অধ্যাপক- অধ্যাপিকা, গবেষক- গবেষিকা, ছাত্র-ছাত্রী সকলেই খুশি। সপ্তম বর্ষে পদার্পণ করে এই মহাবিদ্যালয়ের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের স্তরে উন্নীত হওয়া। এমনটাই জানান কলেজের কর্ণধার বা পরিচালক (Director) প্রদীপ ঘোষ। এদিন, ১২টি বিভাগের প্রথম স্থান অর্জনকারী ৪০ জনকে পুরস্কৃত করা হয় প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে। মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুন্তল ঘোষ বলেন, “তিল তিল করে বড়ো হয়ে আজ এই মহাবিদ্যালয় মেদিনীপুর শহরের উপকণ্ঠে একটি মহীরুহে পরিণত হয়েছে। ছাত্র-ছাত্রীদের সার্বিক বিকাশ সাধন এবং শিক্ষার মানোন্নয়ন-ই আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করার জন্য এই পুরস্কার প্রদান কর্মসূচি। বর্তমানে মহাবিদ্যালয়ের প্রায় ২৫ জন গবেষক-গবেষিকা বিভিন্ন বৃত্তি নিয়ে গবেষণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত।”

প্রতিষ্ঠা দিবস উদযাপন:

পুরস্কার তুলে দেওয়া হল কৃতী শিক্ষার্থীদের হাতে:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

2 months ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

2 months ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago