Education

School: হাতে হাত বন্ধু, চল স্কুলে যাই! সহপাঠীদের স্কুলে ফেরাতে আসরে এবার পশ্চিম মেদিনীপুরের পড়ুয়ারা

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ডিসেম্বর: সহপাঠীরা আসছে না স্কুলে! একাধিকবার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বাড়ি বাড়ি গিয়ে আবেদন করলেও সাড়া মেলেনি সেইভাবে। তাই সহপাঠীদের স্কুলে ফেরাতে, এবার শিক্ষকদের সঙ্গে আসরে নামল পড়ুয়ারাও। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে গিয়ে, সহপাঠীদের হাতে হাতটি রেখে, কাতর আবেদন করল তারা, “চল বন্ধু স্কুলে যাই, স্কুলের বিকল্প যে কিছুই নাই”! হ্যাঁ, বৃহস্পতিবার কার্যত এমন দৃশ্যই দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এলাকায়।

বন্ধুর প্রতি বন্ধুর আবেদন :

প্রসঙ্গত, করোনা আতঙ্ক কাটিয়ে রাজ্য সরকারের ঘোষণা মতো (১৬ নভেম্বর থেকে) নবম থেকে দ্বাদশের স্কুল খুলে গিয়েছে প্রায় এক মাস হতে চলল! তবে, উপস্থিতির হার প্রায় নগণ্য! শিক্ষক-শিক্ষিকারা বারবার গ্রামে গ্রামে, প্রতিটি বাড়ি পৌঁছেও পুরোপুরি সফল হতে পারেননি। প্রধান শিক্ষক বারবার অভিভাবক সভা করেও বোঝাতে পারেননি! বাড়ি বাড়ি গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলেও স্কুলমুখী করতে পারেননি বেশিরভাগ পড়ুয়াদের। তাই, এবার অন্য পন্থা গ্রহণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে, ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে তাদের সহপাঠীদের একেবারে উঠোনে পৌঁছে গেলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। আরও একবার বোঝালেন শিক্ষকরা। আর, সহপাঠীদের হাতে হাত রেখে কাতর আবেদন করল তাদের বন্ধুরা। বৃহস্পতিবার ছাত্র-ছাত্রীদের নিয়ে টুকুরিয়া রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুল খোলার আগেই সকাল সকাল এভাবেই স্কুলছুট পড়ুয়াদের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন। অভিনব এই উদ্যোগ কতখানি সফল হয়, তা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে!

পাড়ায় পাড়ায় পড়ুয়ারা :

অভিনব এই উদ্যোগ কতখানি সফল হয়, তা হয়তো আগামী কয়েকদিনেই বোঝা যাবে :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago