Education

Midnpaore: শহরের উপকন্ঠে ৫ একর জমিতে গড়ে উঠতে চলেছে মেদিনীপুর কে.ডি কলেজের দ্বিতীয় ক্যাম্পাস

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: মেদিনীপুর কে. ডি কলেজ (কৈবল্যদায়িনী কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ) এর দ্বিতীয় ক্যাম্পাস তৈরির জন্য ৫ একর জমি তুলে দেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মেদিনীপুর শহরের উপকণ্ঠে মুড়াডাঙা মৌজায় এই জমি চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার এই জমি পরিদর্শন করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র দাস, কলেজের অধ্যাপক তথা গভর্নিং বডির সদস্য বিবেকানন্দ দাস মহাপাত্র এবং প্রদীপ মাইতি, হেড ক্লার্ক ইন্দ্রজিৎ পানিগ্রাহী, কোষাধ্যক্ষ অভিজিৎ মন্ডল, অফিস সহকারী সঞ্জীত তোরই প্রমুখ। ছিলেন, বিএলআরও প্রণবেশ প্রধান, আরও সৌমেন দত্ত, বি এল আর ও অফিসের আমিন অতনু মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। জমি দেখে কলেজের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

জমি পরিদর্শনে কলেজ ও প্রশাসনের আধিকারিকরা :

শুক্রবার কলেজের অধ্যক্ষ ডাঃ দুলাল চন্দ্র দাস জানিয়েছেন, “আমরা কলেজের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলাম দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার বিষয়ে। কারণ, ৬০ বছরের (১৯৬১ সালে প্রতিষ্ঠিত) ঐতিহ্যমণ্ডিত এই কলেজের বর্তমান ক্যাম্পাসটি (ক্ষুদিরাম নগর ও খাপ্রেল বাজার সংলগ্ন এলাকায়) তুলনায় অনেকটাই ছোট। এই মুহূর্তে কলেজে পড়ানো হয় একাধিক বিষয়। প্রয়োজন হয়ে পড়েছিল দ্বিতীয় একটি ক্যাম্পাসের। মাননীয়া মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ, তিনি আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। সম্প্রতি, তাঁর অফিস থেকে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। জেলা প্রশাসনের তরফে আমাদের মুড়াডাঙা মৌজাতে ৫ একর জমি তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ওই জমি গতকাল (বৃহস্পতিবার) আমরা পরিদর্শন করেছি। জমি দেখে আমরা সন্তুষ্ট”। এই বিষয়ে, খুব শীঘ্রই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানা গেছে। প্রসঙ্গত, ওই এলাকাতেই জেলা প্রশাসনের তরফে প্রায় ১৫ একর জমি তুলে দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে। সেখানে মেডিক্যালের দ্বিতীয় ক্যাম্পাসও দ্রুত গড়ে উঠবে বলে জানা গেছে।

এই জমিতেই গড়ে উঠবে কলেজের নতুন ক্যাম্পাস :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago