Accident

Accident: পশ্চিম মেদিনীপুরে রাজ্য সড়কের উপর দুটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু, আহত একাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ ডিসেম্বর: একইদিনে পৃথক দু’টি দুর্ঘটনায় দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু দেখল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা। শুক্রবার সকালে আরামবাগ-ক্ষীরপাই রাজ্য সড়কে একটি টোটোর সঙ্গে লরির মারাত্মক সংঘর্ষে মৃত্যু হয় টোটো চালকের। টোটো চালকের নাম জয়দেব চৌধুরী। বাড়ি চন্দ্রকোনা ১ নং ব্লকের জাড়া গ্রামে। বয়স আনুমানিক ৪৫। ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দকোনার বওড়া যাত্রী প্রতীক্ষালয় সামনে। জানা গেছে, ক্ষীরপাই হাসপাতাল থেকে এক রোগীসহ ৫ জন যাত্রী নিয়ে টোটোটি জাড়ার দিকে যাচ্ছিল। আরামবাগ থেকে জাড়া অভিমুখে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি টোটোটিকে ধাক্কা মারে! ঘটনাস্থলেই টোটো চালকের মৃত্যু হয়। জখম টোটোর ৪ যাত্রী। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক! তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। ৪ নম্বর মানিক কুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রধান আজমিরা খাতুন হাসপাতালে এসে তদারকি করেন। রাজ্য সড়কের উপর বারবার দুর্ঘটনা ঘটায় ট্রাফিক ব্যবস্থার উপর এলাকার মানুষ অভিযোগ তুলছেন। এনিয়ে এলাকায় সাময়িক উত্তেজনা দেখা দিলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মৃত্যু হল টোটো চালকের :

অন্যদিকে, বিকেল নাগাদ ঘাটাল-ক্ষীরপাই রাজ্য সড়কের উপর বিশালাক্ষীর কাছে, এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে দীঘা-বর্ধমান বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে বাইক চালকের! গুরুতর আহত তাঁর স্ত্রী। জানা গেছে, ঘাটাল থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী বরদার চৌকনের দিকে আসছিলেন। সেই সময় দীঘা-বর্ধমান বাসের মুখোমুখি ধাক্কায় বাইক চালক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়! তাঁর বাড়ি বরদার চৌকান এলাকায়। বয়স আনুমানিক ৩৫। বাইক চালকের স্ত্রী গুরুতর আহত! তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। পরপর দুর্ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, নেমে এসেছে শোকের ছায়া!

দুমড়ে মুচড়ে যাওয়া টোটো :

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago