Education

Midnapore: WBCS সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দিতে মেদিনীপুরে পথচলা শুরু করল ‘উত্থান’

বিজ্ঞাপনী প্রতিবেদন: যাত্রা শুরু করলো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণকেন্দ্র ‘উত্থান’। জেলা শহর মেদিনীপুরের স্টেশন রোডে অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্র। সম্প্রতি মেদিনীপুর শহরে একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়। ওই দিন চাকরিপ্রার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন একাধিক ডব্লিউবিসিএস (WBCS) অফিসার, যথাক্রমে- সোমনাথ মাঝি, অরুন সাহু, রাকেশ যাদব এবং বিট অফিসার ইন্দ্রজিৎ দাস, সরকারি আধিকারিক ত্রিদিব ভট্টাচার্য প্রমুখ। এছাড়াও ছিলেন, ‘রাষ্ট্রপতি পুরস্কার ও ‘শিক্ষারত্ন’ প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক ও রবীন্দ্র গবেষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, ‘শিক্ষারত্ন’ বিভূষিত প্রধান শিক্ষক স্বপন পড়িয়া সহ জেলা ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উত্থানের উদ্বোধন:

উত্থানের পক্ষে ছাত্র-ছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ কিভাবে দেওয়া হবে, শিক্ষার্থীরা কী কী সুযোগ-সুবিধা পাবেন- সেই বিষয়ে আলোচনা করেন সৈকত মাইতি। পরীক্ষা প্রস্তুতির ক্ষেত্রে কোন দিকে নজর রাখা জরুরী, সেই সব বিষয়ে আলোকপাত করেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ ও অধিকারিকগণ। সব শেষে উপস্থিত পড়ুয়াদের বা চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি আলোচনাতে অংশ নেন ডব্লিউবিসিএস (WBCS) অধিকারিকরা। সংস্থার পক্ষে সৈকত মাইতি সহ অন্যান্যর বলেন, “আমাদের লক্ষ্য ছাত্র-ছাত্রীদের বা চাকরিপ্রার্থীদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া। এই কাজে অতিথি শিক্ষক হিসেবে আমাদের সহযোগিতা করবেন ডব্লিউবিসিএস (WBCS) আধিকারিকরা। যাঁদের সঠিক পরামর্শ ছাত্র-ছাত্রীদের সাফল্য পেতে সহায়তা করবে। আমাদের এই সংস্থা প্রতিটি ছাত্র-ছাত্রীকে আলাদা ভাবে গুরুত্ব দিয়ে পরীক্ষার উপযুক্ত করে তুলবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের প্রতিষ্ঠান পথ চলা শুরু করলো।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago