Election

Kharagpur: তৃণমূল প্রচার করতে দিচ্ছেনা, পুলিশ অভিযোগ নিচ্ছেনা! প্রচার ছেড়ে থানার সামনে বসে পড়লেন খড়্গপুরের ৩৫ জন বিজেপি প্রার্থী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ ফেব্রুয়ারি: মাত্র ৯ দিন পরে ভোট। প্রচারের বাকি ৭ দিন। এই অবস্থাতেও, প্রচার ছেড়ে রীতিমতো অসহায় হয়ে থানার সামনে ধর্না দিলেন খড়্গপুর পৌরসভায় ৩৫ জন বিজেপি প্রার্থীই! তাঁদের অভিযোগ, কর্মীদের পতাকা, ব্যানার লাগাতে দেওয়া হচ্ছে না। যেটুকু দেওয়া হয়েছে তাও ছিঁড়ে দেওয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে কর্মী ও এজেন্টদের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থাতে থানায় অভিযোগ জানাতে গেলেও, অভিযোগ নেওয়া হচ্ছে না! ২৬ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী অনুশ্রী বেহারা’র অভিযোগ, “গতকাল (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা অবধি বসিয়ে রেখে তারপর অভিযোগ নেওয়া হয়েছে। ওই সময়ে না পেরেছি প্রচার করতে, না পেরেছি মিটিং করতে।” অগত্যা তাই, ৩৫ জন বিজেপি প্রার্থীই শুক্রবার খড়্গপুর টাউন থানার সামনে বসে পড়লেন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে।

টাউন থানার সামনে বিজেপি প্রার্থীরা :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি নির্বাচন। তার আগেই বিজেপি’র বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য ছড়ানো খড়্গপুর শহরে। শুক্রবার, রেলনগরী খড়গপুর পৌরসভার ৩৫ জন বিজেপি প্রার্থীই, টাউন থানার বাইরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন। জেলা বিজেপির তরফে তপন ভুঁইয়া’র অভিযোগ, “বিজেপি কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ক্রিমিনাল দিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি হুমকি দিচ্ছেন পুলিশও। বাড়ি থেকে তুলে নিয়ে আসার হুমকি দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন আর নির্বাচন কমিশন ভালবাসায় পরিণত হয়েছে। কোন অভিযোগ নেওয়া হচ্ছে না। তাই, আমরা থানার সামনেই বসে পড়েছি। এভাবে চলতে থাকলে আগামীকাল থেকে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবো আমরা।”

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago