Election

Midnapore: মেদিনীপুর পৌরসভার ২০-টি আসনে জয়ী তৃণমূল! ‘রেড ভলান্টিয়ার’ সৃজিতা সহ ৩ আসনে সিপিআইএম জয়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২ মার্চ:মেদিনীপুর পৌরসভার ২৫-টি ওয়ার্ডের মধ্যে ২০-টি ওয়ার্ডে জয়ী হল তৃণমূল কংগ্রেস। সর্বোচ্চ ব্যবধানে জয়ী হতে চলেছেন ২২ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসুমী হাজরা।‌ ব্যবধান ৩৩৬০। ২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালী ব্যানার্জি ৩১২৯ ভোটে জয়ী এবং ১ নং ওয়ার্ডে অনিমা সাহা জয়ী ২ হাজারের সামান্য বেশি ভোটে জয়ী হয়েছেন। তৃণমূল হেরেছে ৩, ১০, ১৪ ২১ ও ২৪ নং ওয়ার্ডে।

৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইন্দ্রজিৎ পানিগ্রাহী:

এদিকে, ১০ নং ওয়ার্ডের ‘রেড ভলান্টিয়ার’ প্রার্থী সৃজিতা দে বক্সী সহ সিপিআইএম এবার ৩ টি আসনে জয়ী হয়েছে। সৃজিতা ১৭৯ ভোটে জিতেছেন। ৩ নং ওয়ার্ডে প্রশান্ত মান্ডি এবং ২৪ নং ওয়ার্ডে গোপাল ভট্টাচার্য জয়ী হয়েছেন। ৪ নং ওয়ার্ডে সিপিআইএম মাত্র ১২৪ ভোটে হেরেছে। ৫ নং ওয়ার্ডে দ্বিতীয় স্থানে সিপিআইএম। অন্যদিকে, ২১ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী মহ সাইফুল। ১৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী অর্পিতা রায় নায়েক। ৯ নং ওয়ার্ডে ৩৬০ ভোটে পরাজিত নির্দল প্রার্থী অনয় মাইতি।

সৌমেন খান, মৌসুমী হাজরা সহ তৃণমূল প্রার্থীরা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 week ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

2 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

3 weeks ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 weeks ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

1 month ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

1 month ago