Election

Midnpaore: ‘টিম ইলেভেন’ নিয়ে মাঠে নেমে পড়লেন বিধায়ক জুন মালিয়া! ‘দশ দিগন্ত উন্নয়ন’ তুলে ধরে গোল দেওয়ার ঘোষণা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: মেদিনীপুর পৌরসভার ২৫ জন খেলোয়াড়ের মধ্যে ‘টিম ইলেভেন’ নিয়ে আজ (মঙ্গলবার)-ই মাঠে নেমে পড়লেন বিধায়ক জুন মালিয়া! তৃণমূল কংগ্রেসের এগারো জন প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিলেন এই মুহূর্তে তাঁদের অভিভাবিকা জুনের হাত ধরে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে, মেদিনীপুর শহরের ফেডারেশন হলে ‘ফুটবল’ নিয়ে উপস্থিত ছিলেন, বিধায়ক জুন মালিয়া। জুন মালিয়ার নেতৃত্বেই এই এগারো জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজ যারা মনোনয়নপত্র জমা দিলেন তাঁরা হলেন, অনিমা সাহা (১), মিতালী ব্যানার্জি (২), প্রতাপ মুর্মু (৩), নিরুপমা কোনার (৪), মৌ রায় (৫), গোলোক বিহারী মাজি (৬), সীমা ভকত (৭), মলি মহাপাত্র (১০), সুসময় মুখার্জি (১৬), ড. চন্দ্রানী দাস (২৩), বিশ্বজিৎ মুখার্জি (২৪)। আগামীকাল বাকি ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

সাংবাদিক বৈঠকে জুন মালিয়া :

এদিন, বিপুল জনসমাগমের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জুন বলেন, “মেদিনীপুর পৌরসভার ২৫-টির মধ্যে আজ টিম ইলেভেন আজ মনোনয়নপত্র জমা দেবেন।” তিনি এও বলেন, “মেদিনীপুরের বিধায়ক হিসেবে আমার এটা কর্তব্য। আমি চাই মেদিনীপুর শহরকে আরও সুন্দর করতে। এরা সবাই যোগ্য প্রার্থী। আর মেদিনীপুর শহরে দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছেন তাঁরা। তাছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দশ দিগন্ত উন্নয়ন’ তুলে ধরে আমরা বিপুল ভোটে জিতব।” প্রার্থী বিভ্রাটের প্রশ্ন করলে, বিধায়িকা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রার্থী তালিকাই চূড়ান্ত। যেটা পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সী সই করেছেন, সেটাই ঠিক।” এরপর, হাতে বল নিয়ে ‘খেলা হবে’ স্লোগান দিতে দিতে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান জুন মালিয়া।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago