Election

Paschim Medinipur: ছেলেকে বহিষ্কার করেছিল দল, ‘নির্দল’ হয়ে জিতে সম্মানরক্ষা মায়ের! ঘাটাল মহকুমার ৬০-টি ওয়ার্ডের ৫৭ -টিই তৃণমূলের দখলে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার ৭-টি পৌরসভাতেই সবুজ ঝড়! বিরোধীদের প্রায় হোয়াইটওয়াশ করে সাতটি পৌরসভার ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস। তবে, ঘাটাল মহকুমার ফলাফল রীতিমতো ঈর্ষণীয়। ঘাটাল (১৭-০), চন্দ্রকোনা (১২-০) ও রামজীবনপুর (১১-০) পৌরসভা বিরোধী শূন্য হয়েছে। খড়ার পৌরসভার ১০-টি আসনের মধ্যে ২ টি পেয়েছে বিজেপি। বাকি ৮-টি গেছে তৃণমূলের দখলে। অন্যদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০-টি ওয়ার্ডের মধ্যে ৯ টি তৃণমূল দখল করলেও, ‘সেন্টিমেন্ট ফাইট’ এ হেরে গেল তৃণমূল! ৪ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা মনোজ হালদারের মা সুনীতি হালদার। শত চেষ্টা করেও ঘাটাল জেলা তৃণমূল তাঁকে হারাতে পারেনি! প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর সহ রাজ্যজুড়ে এবার বিরোধী নয় গোঁজ বা নির্দল কাঁটা নিয়ে ভয় ছিল শাসকদলের অন্দরে। তার মধ্যেই অন্যতম এই ক্ষীরপাই পৌরসভার ৪ নং ওয়ার্ড। জয়ী হলেন নির্দল প্রার্থী সুনীতি হালদার।

ক্ষীরপাই পৌরসভার জয়ী প্রার্থীরা :

উল্লেখ্য, ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন মনোজ হালদার। তাঁর মা নির্দল হিসেবে মনোনয়ন জমা দেওয়ার পরই দল থেকে বহিষ্কার করা হয় মনোজ-কে। এবার ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ের হাসি হাসলেন সুনীতি দেবী! ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অন্তরা সাহা পেয়েছেন ৩৮৪ ভোট। অন্যদিকে নির্দল প্রার্থী সুনীতি হালদার পেয়েছেন ৪৬১টি ভোট। জয়ের পর চওড়া হাসি হেসে সুনীতি দেবী বললেন, “অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে জিতেছি। খুবই খুশি। ধন্যবাদ জানাব ওয়ার্ডের বাসিন্দাদের আমার পাশে থাকার জন্য। আমিও এলাকাবাসীর পাশে থাকব।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago