Election

Election: নির্বাচনের আগে উত্তপ্ত হচ্ছে পশ্চিম মেদিনীপুর! প্রার্থীর ওপর হামলার অভিযোগে রাজ্য সড়ক অবরোধ বিজেপি বিধায়কের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি:পৌর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিম মেদিনীপুর! মঙ্গলবার ফের এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠলো শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। মঙ্গলবার, চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে প্রচারে গেলে বিজেপি প্রার্থীকে বাধা দান এবং প্রার্থী সহ বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট রাজ্যসড়কে বসে পথ অবরোধ করলেন।

অবরোধ:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

মঙ্গলবার দুপুরে এমনই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মুন্ডুমালা এলাকায়। ঘটনায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কে বসে পথ অবরোধে সামিল হন বিজেপি প্রার্থী সহ ঘাটালের বিজেপি বিধায়ক ও কর্মীরা।বিজেপির অভিযোগ, এদিন ৬ নং ওয়ার্ডের মুন্ডুমালা এলাকায় বাড়ি বাড়ি প্রচারের যান ওয়ার্ডের বিজেপি প্রার্থী সুদীপ কুশারী, ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভার কনভেনার তথা ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট সহ বিজেপির কর্মীরা।বাড়ি বাড়ি প্রচারের সময় আচমকাই তৃণমূলের পতাকা হাতে বেশকয়েকজন তৃণমূল নেতা কর্মীরা তাঁদের উপর চড়াও হয় এবং তাঁদের প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি বিজেপি প্রার্থী ও বিজেপির কর্মীদের গায়ে হাত দিয়ে তাঁদের ধাক্কাধাক্কি করা হয় বলে দাবি বিজেপি প্রার্থী সুদীপ কুশারী ও ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। এই ঘটনার প্রতিবাদে ওই এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্যসড়কের উপর বসে পড়েন বিজেপি প্রার্থী ও শীতল কপাট সহ বিজেপির নেতা কর্মীরা। রাজ্যসড়ক অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ পৌঁছয়। পুলিশ কথা বলে, অবরোধ তোলার চেষ্টা করলে তা তুলতে নারাজ হয় বিজেপি। ভোটের প্রচারে এবং ভোটের সময় পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ায় অনড় থাকে বিজেপি নেতৃত্ব। আধঘন্টা রাজ্যসড়ক অবরুদ্ধ থাকার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago