Recent

Medinipur: সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন, বিকেলে পুকুরে জাল ফেলতেই উঠে এল তরতাজা যুবকের দেহ! পশ্চিম মেদিনীপুরের ঘটনায় চাঞ্চল্য

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২১ ডিসেম্বর: সকালে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেন নি। বিকেলে পুকুর থেকে দেহ উঠল মাছ ধরার জালে! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১০ নম্বর ডুঁয়া গ্রাম পঞ্চায়েতের বালিচক সংলগ্ন হামিরপুর গ্রামে। নিশি দত্ত নামে বছর ৩২-র ওই যুবকের মৃতদেহ মাছ ধরার জালে উঠে আসার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুকুর থেকে তোলা হচ্ছে:

Advertisement (বিজ্ঞাপন):

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন নিশি দত্ত। তবে, দুপুর গড়িয়ে বিকেল হলেও তিনি আর বাড়ি ফেরেননি! বাড়ির লোকজন সর্বত্র তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁরা (পরিবারের লোকজন) জানতে পারেন, এলাকার একটি পুকুরের পাড়ে শেষবার দেখা গিয়েছিল নিশি-কে।

বিজ্ঞাপন (Advertisement):

পরিবারের সন্দেহ জাগতেই তাঁরা ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেন। সেই জালেই উঠে আসে নিশির নিথর দেহ! দ্রুত তাঁকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে চিকিৎসকরা যুবককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান ডেবরা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি প্রদীপ কর সহ অন্যান্যরাও। এদিকে, মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে, ডেবরার পাশেই পিংলার দুজিপুর এলাকায় বাড়ি থেকে এক যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যুবকের নাম বিশ্বজিৎ নায়েক (৩২)। বাড়িতে তিনি একাই থাকতেন বলে জানা যায়। শুক্রবার স্থানীয়রা গন্ধ পেয়েই পুলিশকে খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয় ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

18 hours ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

3 days ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

3 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

3 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

3 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

4 weeks ago