Environment

Van Mahotsav: “প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, হাতি সহ বন্যপ্রাণীও ঠিক থাকবে!” পশ্চিম মেদিনীপুরে বনমহোৎসবের অনুষ্ঠানে বীরবাহা’র বার্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ জুলাই: “আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার!” সবুজ-উৎসব উদযাপন করতে এবং সবুজের বার্তা ছড়িয়ে দিতে মঙ্গলবার খড়্গপুর বনবিভাগের (Kharagpur Division) উদ্যোগে ‘বনমহোৎসব’-র অনুষ্ঠান আয়োজিত হল খড়গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠে। অনুষ্ঠানের সূচনা হয় পড়ুয়াদের এক সুসজ্জিত শোভাযাত্রা বা পদযাত্রার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করার পাশাপাশি, বন্যপ্রাণ ও বন্যপ্রাণী রক্ষা করার বার্তা দিলেন রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। খড়্গপুর ডিভিশনের এই অনুষ্ঠানে মন্ত্রী বীরবাহা হাঁসদা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া, বিধায়ক দীনেন রায়, অজিত মাইতি, পরেশ মুর্মু, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, মহকুমাশাসক (SDO) শ্রী পাটিল যোগেশ অশোক রাও, খড়্গপুর বনবিভাগের ডিএফও (DFO) মনীষ কুমার যাদব প্রমুখ।

বনমহোৎসবের অনুষ্ঠানে:

অনুষ্ঠান শেষে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল জুড়ে হাতির তাণ্ডব প্রসঙ্গে বন প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে, ‘বনফুল’ বীরবাহা বলেন, “বনদপ্তরের তরফে আমরা প্রতিনিয়ত সচেতনতার প্রচার চালাই। তবে এটাও ঠিক, জঙ্গল এলাকায় বসবাসকারী মানুষজনদের একটু বেশিই সচেতন থাকতে হবে। কারণ, আমাদের পশুকেও বাঁচাতে হবে, মানুষকেও বাঁচাতে হবে। তাই আমার বিশেষ আবেদন, আসুন আমরা সকলে মিলে চেষ্টা করি প্রকৃতিটাকে বাঁচাতে। প্রকৃতি বাঁচলে মানুষও বাঁচবে। আর, হাতি সহ বন্যপ্রাণীরাও ঠিক জায়গায় থাকবে। এই ব্যাপারে বনদপ্তরের তরফে সমস্ত ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।” উল্লেখ্য যে, রাজ্য জুড়ে এবার ‘বনমহোৎসব’ পালিত হবে ১৪ থেকে ২০ জুলাই অবধি। মেদিনীপুর ডিভিশনের অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ১৯ জুলাই (শুক্রবার) শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে।

পড়ুয়াদের পদযাত্রা:

News Desk

Recent Posts

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 weeks ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 weeks ago

Midnapore: বছরের ৫২ সপ্তাহে ৫২টি শিবির, মেদিনীপুরে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: রক্তদান আন্দোলনে এক ঐতিহাসিক উদ্যোগ পশ্চিম মেদিনীপুর…

2 weeks ago

Midnapore: পাওনাদারদের গঞ্জনা সহ্য করতে না পেরে ‘আত্মঘাতী’ মেদিনীপুরের দম্পতি! ঘটনা ঘিরে চাঞ্চল্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ ফেব্রুয়ারি: বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের অদূরে গোপগড় ইকোপার্ক…

3 weeks ago

Midnapore: উচ্চমাধ্যমিকের ডিউটি সেরে ফিরছিলেন, মেদিনীপুর শহরের অদূরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো শিক্ষিকার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: মারুতির সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! মেদিনীপুর শহরের…

3 weeks ago

Midnapore: ভাদুতলাতে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু সাইকেল আরোহীর! রাজ্য সড়ক অবরোধ, উত্তেজনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর! ঘটনা…

3 weeks ago