Sports

Midnapore: জেলা ক্রীড়া সংস্থার ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘বিজয়ী’ হল মেদিনীপুর কলেজ গ্রাউন্ড ফুটবল অ্যাকাডেমি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ জুলাই: মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা (DSA, Midnapore) পরিচালিত ‘জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ’ (District Club Football Championship)-এ চ্যাম্পিয়ন হল মেদিনীপুর কলেজ গ্রাউন্ড ফুটবল অ্যাকাডেমি। মঙ্গলবার (১৬ জুলাই) মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অ্যাথলেটিক ক্লাব-কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হল তারা। উল্লেখ্য যে, গত ৮ জুলাই থেকে অবিভক্ত মেদিনীপুরের চারটি মহকুমা (ঘাটাল, মেদিনীপুর, খড়্গপুর ও ঝাড়গ্রাম)-র ৮টি ক্লাবকে নিয়ে শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সূচনা হয়। মঙ্গলবার (১৬ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হল।

চ্যাম্পিয়ন:

এদিনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক তথা MKDA চেয়ারম্যান দীনেন রায়, সিএবি-র জেলা প্রতিনিধি সুজয় হাজরা, ডিএসএ (District Sports Association, Midnapore)-র সম্পাদক সঞ্জিত তোরই সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্য ও প্রাক্তন ফুটবলাররা। অপরদিকে, মঙ্গলবারই (১৬ জুলাই) মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা (SDSA, Midnapore)-র যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই ও সন্দীপ সিংহ ঘোষণা করেন, “প্রতি বছরের মতো এবারও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে মহকুমাস্তরীয় (প্রথম বিভাগ ও দ্বিতীয় বিভাগ লীগ কাম নকআউট) ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হবে। সেই উপলক্ষে আগামী ১৯ জুলাই (শুক্রবার) অংশগ্রহণকারী ক্লাব ও অংশগ্রহণ করতে ইচ্ছুক ক্লাবের কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি সভা আয়োজিত হল মেদিনীপুর শহরের শ্রী অরবিন্দ স্টেডিয়ামে।”

তুলে দেওয়া হল পুরস্কার:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago