Examination

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। পশ্চিম মেদিনীপুর জেলার ৩৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থী প্রায় ২০ হাজার (২০,৪০০)। সর্বাধিক ২৫টি পরীক্ষাকেন্দ্র মেদিনীপুর সদর মহকুমাতে। খড়্গপুর মহকুমাতে পরীক্ষাকেন্দ্র ৮টি এবং ঘাটাল মহকুমাতে পরীক্ষাকেন্দ্র ৫টি। কমিশনের নিয়ম মেনে সকাল ১০টার পর থেকেই মেদিনীপুরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো শুরু করেন পরীক্ষার্থীরা। মেটাল ডিটেক্টর সহ নানাভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। ১১টা ৪৫-এ দেওয়া হবে প্রশ্ন। ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। পরীক্ষা শেষ হবে দেড়টায়। তবে, বিশেষভাবে সক্ষমদের পরীক্ষা শেষ হবে ২টোর সময়।

অবশেষে SSC পরীক্ষা:

বিজ্ঞাপন (Advertisement):

এদিন যোগ্য শিক্ষক থেকে শুরু করে নতুন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। যোগ্য শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ তথা পশ্চিম মেদিনীপুরের সবংয়ের দেউলি কলসবাড় রামকৃষ্ণ বিদ্যাপীঠের একাদশ-দ্বাদশের রসায়নের শিক্ষক কৃষ্ণগোপাল চক্রবর্তীর পরীক্ষাকেন্দ্র মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ। কৃষ্ণগোপাল বলেন, “এটা আমাদের SSC পরীক্ষা নয়। আমরা একবার পরীক্ষা দিয়ে আগেই যোগ্যতা ও মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। আদালতের নির্দেশে সেই চাকরি থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে, সেই চাকরি রক্ষার জন্য আইনি লড়াই চলবে, রাস্তার লড়াই চলবে। একজন ইন সার্ভিস হিসেবে পরীক্ষা দেওয়ার জন্য এসেছি।” সেইসঙ্গেই তিনি বলেন, “আমরা স্বচ্ছ, স্বচ্ছই থাকব। সরকার দুর্নীতিগ্রস্ত। আর তাই প্রতিবাদ জানাতে এই কালো জামা পরে পরীক্ষা দিতে এসেছি। ১৪ সেপ্টেম্বরের পর পুনরায় ভয়ঙ্কর আন্দোলন শুরু হবে!” বিএড করার পরই ভিনরাজ্যে চলে গিয়েছেন কেশিয়াড়ির জয়দীপ মহাপাত্র। এবারই প্রথম SSC পরীক্ষা দিচ্ছেন. তবে খুব একটা ‘আশা’-র আলো দেখছেন না! তিনি বলেন, “২০১৬-র পর ২০২৫-এ পরীক্ষা হচ্ছে। এটাই আমার প্রথম SSC। বিএড করেছি। তাই পরীক্ষা দিতে এলাম। এখানে আমি থাকি না। পশ্চিমবঙ্গে তো কিছু নেই!” যেভাবে যোগ্য-অযোগ্য শিক্ষক নিয়ে উত্তাল হয়েছে রাজ্য। তাতে এবারের পরীক্ষা নিয়েও সন্দিহান জয়দেব।

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago