Festival

Midnapore: ‘পুরানো সেই দিনের কথা’ ফিরিয়ে দিতেই সংযুক্তপল্লীর “ইতিকথা”! ‘দূরত্ব’ ঘুচলো উদ্বোধনেও

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: “….সেই-যে আমার নানা রঙের দিনগুলি!” স্মৃতির সোনার-খাঁচায় আজও ‘বন্দী’ নানা রঙের সেই দিনগুলি। আর, ‘পুরানো সেই দিনের কথা’ মনে করিয়ে শহর মেদিনীপুরের সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবারও তাঁদের মণ্ডপ-সজ্জায় স্বাতন্ত্র্যের পরিচয় দিয়েছেন। বিবর্তনের হাত ধরে প্রায় বিলীন হতে চলা ডাকবাক্স, পোস্টকার্ড, গ্রামোফোন, ক্যাসেট, সিডি প্রভৃতির ‘ইতিকথা’ ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জায়। থিমের নামও ‘ইতিকথা’। ভাবনায় ও সৃজনে শিল্পী প্রশান্ত খাটুয়া। মহা পঞ্চমীর সন্ধ্যায় পুজো উদ্বোধনেও চমক দিতে ভোলেননি পুজো উদ্যোক্তারা!

সংযুক্তপল্লীর পুজো উদ্বোধন:

বিজ্ঞাপন (হোটেল অন্নপূর্ণা, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর):

বৃহস্পতিবার সন্ধ্যায় সংযুক্তপল্লীর পুজো উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তাঁর ‘দুই পাশে’ ছিলেন শাসকদল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা এবং মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। ছিলেন কাউন্সিলর ইন্দ্রজিৎ পানিগ্রাহী, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকী সরকার প্রমুখও। রাজনৈতিক ‘মতাদর্শ’ ভুলে শাসকদলের জেলা সভাপতি সহ অন্যান্যদের ‘সাদরে’ বরণ করে নেন সংযুক্তপল্লীর সভাপতি তথা সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য তাপস সিনহা। তাপস জানান, “উৎসবের দিনগুলিতে আমরা সবাই এক! এটাই তো আমাদের সংস্কৃতি।” উদ্বোধনে পুলিশ সুপারও মনে করিয়ে দেন, “ধর্ম (তা সে রাজনৈতিক হোক বা সামাজিক) যার যার, উৎসব সবার। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসবে এটা কিন্তু ভুললে চলবেনা!”

সংযুক্তপল্লীর থিম :

সংযুক্তপল্লীর মন্ডপের প্রতিটি দেওয়ালে ফুটে উঠেছে ‘চিঠি’-তে ব্যবহৃত, ‘প্রায় বিলুপ্ত’ হতে চলা- শ্রীচরণেষু, পূজনীয়, পূজনীয়া, স্নেহের, কল্যাণীয়াসু, বিনীত প্রভৃতি শব্দ। তবে, সৃষ্টি, শিক্ষা, ঐতিহ্য আর সংস্কৃতির শহর মেদিনীপুর থেকে ‘সৌজন্য’ যে বিন্দুমাত্র বিলুপ্ত হয়ে যায়নি, তাও অবশ্য বুঝিয়ে দিয়েছে সংযুক্তপল্লীর এই আয়োজন। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, মেদিনীপুর শহরের দেশবন্ধুনগর পুজো কমিটির মণ্ডপ ও থিমেও এবার প্রায় একই ভাবনা ফুটে উঠেছে। তাঁদের থিমের নাম- ‘দ্য অ্যাড্রেস’। থিম সাজিয়েছেন রাহুল নন্দী। প্রতিমা তৈরি করেছেন প্রশান্ত প্রধান। পুজোর উদ্বোধন করেছেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সারেঙ্গী প্রমুখ। পুজো উদ্যোক্তাদের তরফে সত্যশঙ্কর সাঁতরা বলেন, “সেই নস্টালজিয়া ফিরিয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।”

দেশবন্ধুনগরের মন্ডপ:

দেশবন্ধুনগরের অন্দরসজ্জা:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago