Festival

Ganesh Puja: ২৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ পুজো ‘রেল শহর’ খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৩১ আগস্ট: রেল শহরের গণেশ পুজো মানেই এক আলাদা আকর্ষণ, উন্মাদনা। এবারের চমক ২৫১ কেজির লাড্ডু! পশ্চিমবঙ্গে সর্বপ্রথম ২৫১ কেজির লাড্ডু দিয়ে গণেশ পুজো হল, রেল শহর খড়গপুরে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের খরিদা এলাকায় সাইন স্টার বয়েজ ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই গণেশ পুজো’র মূল আকর্ষণ এবার ২৫১ কেজির লাড্ডু! প্রসঙ্গত, ২২-তম বর্ষে পদার্পন করল এই ক্লাবের গণেশ পুজো। প্রতি বছরই ক্লাবের উদ্যোক্তারা লাড্ডুর ওজন বাড়াতে থাকেন। ১০০ কেজি থেকে শুরু করেছিলেন। এই বছর সেই লাডুর ওজন বেড়ে হল- ২৫১ কেজি। আগামী দিনে সেই লাড্ডুর ওজন বাড়িয়ে ৫০০ কেজি পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

২৫১ কেজির লাড্ডু :

সাইন স্টার ক্লাবের উদ্যোক্তারা জানিয়েছেন, ২৫১ কেজির লাড্ডু তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ৪০-৪৫ হাজার টাকা! পুজোর পুরো খরচ-ই ক্লাবের সদস্যরা মিলে করেন। এজন্য, চাঁদা তোলা হয়না! এই লাড্ডু মহাভোগ বিতরণের দিন ভক্তদের মধ্যে ভাগ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য যে, মহারাষ্ট্র কিংবা অন্ধ্রপ্রদেশের গণেশ পুজোয় এভাবে বড় বড় লাড্ডু দিয়ে পুজো করা হয়। সেই চিন্তা ধারায় উদ্যোক্তারা পশ্চিমবঙ্গের খড়গপুর শহরেও সুবিশাল লাড্ডু দিয়ে শুরু করেছেন গণেশ পূজো। আর, তা ঘিরে সাধারণ মানুষের উৎসাহের অন্ত নেই! বিশেষত, মিশ্র সংস্কৃতির শহর খড়্গপুরের মানুষের কাছে গণপতি বাপ্পা’র এক আলাদা কদর। আর, তাঁর পুজোয় এমনই নানা চমক আশা করেন ‘মিনি ইন্ডিয়া’র বাসিন্দারা! এবার-ও তাই জমজমাট রেল শহর খড়গপুরের গণেশ পুজো।

গণেশ পুজো’র আকর্ষণ:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

4 weeks ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago