Recent

June Shrikanta: “জুনের কাছে ক্ষমা চাও!” শ্রীকান্ত-র ‘লুটেপুটে খাচ্ছে’ মন্তব্যে ক্ষুব্ধ মমতার কড়া নির্দেশ, তুলে নিলেন এসকর্ট কার-ও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর, ৩১ আগস্ট: জুন মালিয়া, সায়নী, সায়ন্তিকা, মিমি, নুসরত-রা ‘লুটেপুটে খেয়েও দলের সম্পদ’- শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র এই ‘বিস্ফোরক’ মন্তব্য ঘিরে উত্তাল তৃণমূলের অন্দরমহল! চরম ক্ষুব্ধ দলনেত্রী। এমনকি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ‘শোকজ’ এবং শ্রীকান্তের ‘ক্ষমা চাওয়া’তেও তাঁর মন গলেনি! বুধবার মন্ত্রীসভার বৈঠকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, “জুনের কাছে ক্ষমা চাও। এমন ভাবে ক্ষমা চাইবে যেন জুন আমায় ফোন করে বলে যে, হ্যাঁ, তুমি ক্ষমা চেয়েছ।” স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, গোঁসা করে লাভ নেই, জুন-সায়নী’রা সত্যি সত্যিই এখন দলের ‘সম্পদ’!

শুক্রবার গাছতলায় বসে বিস্ফোরক মন্তব্য করেছিলেন শ্রীকান্ত মাহাত’র:

প্রসঙ্গত উল্লেখ্য, দলের তারকা সাংসদ, বিধায়ক এবং নেতাদের নিয়ে তাঁর করা মন্তব্যের জন্য রবিবার সকালেই ভুল স্বীকার করেছিলেন রাজ্যের ক্রেতা, সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। তাতেও যে বরফ গলেনি, স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুলে নিয়েছেন শ্রীকান্ত মাহাত’র এসকর্ট কার। যদিও, এনিয়ে শ্রীকান্ত মাহাত জানিয়েছেন, “আমার দেহরক্ষী রয়েছে। আর আমি খোলামেলা ভাবেই যাতায়াত করি। তাই নিরাপত্তারক্ষী নাহলেও চলবে।” নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে আর কোনও এসকর্ট কার পাবেন না মন্ত্রী। পাবেন না হাউজ গার্ডও। তবে, ব্যক্তিগত দেহরক্ষী আছে বলেই জানা গেছে। এদিকে, মেদিনীপুর সাংগাঠনিক জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর তথা বিধায়ক অজিত মাইতি জানিয়েছেন, “শুনলাম রাজ্যের সমস্ত মন্ত্রীদেরই নিরাপত্তা কমানো হয়েছে। পূর্ণমন্ত্রীদের একটা এসকর্ট কার এবং একটি পাইলট কার থাকে। নয়া নির্দেশিকায় এসকর্ট কার তুলে নেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রীরা শুধুমাত্র এসকর্ট কার পান। সেটা প্রত্যাহার করা হচ্ছে।”

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

4 weeks ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago