Festival

Dussehra: ড্রোনে চেপে উড়ল হনুমান! খড়্গপুর শহরে শততম বর্ষের রাবণ দহন অনুষ্ঠানে লক্ষাধিক মানুষের সমাগম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১২ অক্টোবর: ড্রোনে চেপে উড়ল হনুমান! রাবণের পাশাপাশি রাবণ-পুত্র মেঘনাদ এবং ভাই কুম্ভকর্ণকেও বধ করা হল বা পোড়ানো হল এবার। সবমিলিয়ে খড়্গপুর শহর দশেরা কমিটির উদ্যোগে আয়োজিত শততম বর্ষের রাবণ দহন বা রাবণ বধ অনুষ্ঠানে থাকল নানা চমক। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকার রাবণ পোড়া ময়দানে ঐতিহাসিক রাবণ বধ বা রাবণ দহন অনুষ্ঠান শেষ হয়। লক্ষাধিক মানুষের সমাগম হয় অধর্ম বা অশুভ শক্তির অবসান সূচক এই রাবণ দহন অনুষ্ঠান তথা আতসবাজির প্রদর্শনী উপভোগ করার জন্য।

রাবণ দহন অনুষ্ঠান:

এর আগে, বিকেল ৪টা নাগাদ অনুষ্ঠানের সূচনা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে আখড়া বেরিয়ে রাবণ পোড়া ময়দানে হাজির হয়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ রিমোট কন্ট্রোলের সাহায্যে জ্বলন্ত তীর ছুঁড়ে রাবণের দেহে অগ্নিসংযোগ করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, বিধায়ক দীনেন রায়, বিক্রম প্রধান, পরেশ মুর্মু, পৌরপ্রধান কল্যাণী ঘোষ, দশেরা কমিটির সভাপতি প্রদীপ সরকার প্রমুখ। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, “শততম বর্ষের এই রাবণ দহন অনুষ্ঠান উপভোগ করার জন্য রেকর্ড সংখ্যায় দর্শনার্থীরা ভিড় করেছিলেন। শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জেলা পুলিশের তরফে নিরাপত্তা, ট্রাফিক ও পার্কিংয়ের ক্ষেত্রে কোনও খামতি রাখা হয়নি।” জেলাবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ‘মিনি ইন্ডিয়া’ খড়্গপুরের এই সংস্কৃতি এবং ঐতিহ্য আগামীদিনেও অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি।

লক্ষাধিক মানুষের সমাগম:

News Desk

Recent Posts

Midnapore: ঝড়ের তাণ্ডবে পুলিশকর্মীর মৃত্যু মেদিনীপুরে, ডেবরায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিবর্তন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ মার্চ: পুলিশের চাকরি থেকে অবসর নিতে বাকি ছিল…

1 month ago

Midnapore: মেদিনীপুরে লড়াই সুজয় বনাম শঙ্কর, এখনও গড়বেতা আসনে প্রার্থী ঘোষণা করতে পারলনা বিজেপি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মার্চ: শেষমেশ মেদিনীপুর বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল…

1 month ago

Kharagpur: একদিকে জয় শ্রীরাম, অন্যদিকে জয় বাংলা, তারই মাঝে হাত মেলালেন দিলীপ-প্রদীপ! সৌজন্য দেখল মিনি ইন্ডিয়া

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ মার্চ: 'মিনি ইন্ডিয়া' খড়্গপুরে রাজনৈতিক সৌজন্য। কর্মীদের জয় শ্রীরাম…

1 month ago

Midnapore: মেদিনীপুরবাসীর জন্য সুখবর! হায়দ্রাবাদের বিখ্যাত চিকিৎসক এবার জেলা শহরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: গ্যাস-অম্বলের (গ্যাস্ট্রিক) সমস্যায় ভোগেন না এমন মানুষ…

1 month ago

Medinipur: পারমাণবিক গবেষণা কেন্দ্র ‘VECC’ ঘুরে দেখল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর হাইস্কুলের ছাত্রছাত্রীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা ঘুরে দেখল…

2 months ago

IIT Kharagpur: আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে থাকা পাসপোর্ট ও পোস্টঅফিসে বোমাতঙ্ক! তল্লাশি বোম্ব স্কোয়াডের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি: আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যে থাকা পাসপোর্ট কাম…

2 months ago